somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কে বিজয়ী হবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কে বিজয়ী হবে?

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫জন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বি ৩ জন। শেখ মো: আলমগীর উড়োজাহাজ প্রতিক, আওয়ামীলীগ সমর্থিত একমাত্র প্রার্থী, মো: সেলিম হোসেন খান, বালভ প্রতিক, বিএনপি সমর্থিত (শাহমোয়াজ্জেম) প্রার্থী, আওলাদ হোসেন উজ্জ্বল তালাচাবি প্রতিক, তিনিও বিএনপি সমর্থিত বলে দাবী করছেন। মূলত আওলাদ হোসেন যদি বিএনপি সমর্থিত প্রার্থী হন তাহলে নির্বাচন হবে ত্রিমুখী। অন্যথায় মূল প্রতিদ্বন্দ্বি হবেন শেখ আলমগীর ও সেলিম হোসেন। এছাড়া জাপা সমর্থিত আবুল হোসেন এবং ইশা আন্দোলন প্রার্থী মাওলানা শাহাদাৎ হোসাইন প্রার্থী হয়েছেন।
শেখ মো: আলমগীর যুবলীগের সাবেক সভাপতি-শ্রীনগর উপজেলা। তার ভাবমূর্তি ভাল। তার বিরুদ্ধে চাঁদাবাজি বা সন্ত্রাসের অভিযোগ নেই। দীর্ঘদিন দলীয় দায়িত্বে থাকায় উপজেলা ব্যাপী একটা ভাল যোগাযোগ তৈরি হয়েছে। দলীয় একক প্রার্থী হওয়াতে ভাল অবস্থানে রয়েছেন। মো: সেলিম হোসেন খান অত্যন্ত ভাল লোক হিসাবে পরিচিত। তিনি জেলা বিএনপির সহসম্পাদক। পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত সজ্জন লোক হিসাবে পরিচিত। বিএনপির বাইরেও তার ভাল ভাবমূর্তি রয়েছে। বিএনপির ভিতরে একটি ছোট অংশ তারা বিরোধীতা করতে পারে কারণ তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে গিয়ে সমান ভোট পেয়েছিলেন কিন্তু জেলার সভাপতির অতিরিক্ত ভোটে হেরে যান। এই অংশটা নাও চাইতে পারে কারণ তিনি নির্বাচিত হলে ভবিষ্যতে সাধারণ সম্পাদকের জোড়ালো দাবিদার হয়ে যাবেন। কিন্তু সাধারণ ভোটারদের নিকট তার গ্রহণযোগ্যতা ব্যাপক। যদি নির্বাচনে রাজনৈতিক দিক প্রাধান্য পায় এবং বিএনপির ভোট বৃদ্ধি পায় তাহলে তিনি এগিয়ে থাকবেন। তিনি দলীয় ভোটের বাইরেও কিছু ভোট পাবেন। তার প্রধান সমস্যা হবে আওলাদ হোসেন। তিনি যদি বিএনপির বেশি ভোট টানেন তাহলে সেটা সেলিম খানের বিপক্ষে যাবে। আলমগীর এবং সেলিম খানের ভাবমূর্তি ভাল থাকায় তারা দুজনই নির্বাচনে মূলপ্রতিদ্বন্দ্বি থাকবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন। জাহানারা বেগম, হাস প্রতিক- বিএনপি সমর্থিত প্রার্থী। আছিয়া আক্তার রুমু, কলস প্রতিক, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী। গত নির্বাচনে দুজনকেই ভোটারগণ প্রত্যাখ্যান করেছিল। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হওয়া সত্ত্বে রুমু বিদ্রোহী প্রার্থীর নিকট বিপুল ভোটে পরাজিত হন। গতবার বিএনপি অধিকাংশ সমর্থক বিদ্রোহী প্রার্থীকে ভোট দেয়ার বিএনপি সমর্থিত জাহানারা অনেক কম ভোট পান। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থীর সংখ্যাও বেশি ছিল। এবার দুজনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। দুজনের বিষয়েই ভোটারদের নিকট নেতিবাচক মনোভাব রয়েছে। কিন্তু প্রার্থী দুজন হওয়াতে তাদের মধ্য থেকেই বেছে নিতে হবে। এতে দলীয় ইস্যুতে ভোট হবে। যে দলের সমর্থন বেশি সে পাশ করবে বলে মনে করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×