somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃমোস্তাফিজুর রহমান তমাল
প্রগতিশীলতায় বিশ্বাসী।কূপমণ্ডুকতা ঘৃণা করি।ভালোবাসি সাহিত্য।

কাফের হইয়া যাইবা বাজান!!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুম্মার নামাজ শেষে মুসুল্লীগণ বের হয়ে যাচ্ছিলেন। মসজিদের প্রধান দরজার পাশেই মেয়েটি দাঁড়িয়ে ছিলো। দেখে মনে হলো, মেয়েটির বয়স চোদ্দ-পনেরো বছর হবে। মেয়েটির চেহারায় অসুস্থতার ছাপ। একটু পরপর "আল্লাহ" , "আল্লাহ" বলে সুর করে কাঁদছে। তার হাতে একটি রিপোর্টের কাগজ। কাগজটিকে সে মেলে ধরে আছে। সেখানে বড় করে লেখা 'Hematology Report' ।

মেয়েটির পাশেই এক হুজুর দাঁড়িয়ে ছিলেন। মসজিদ থেকে যারাই বের হচ্ছিলেন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, "এই মাইয়ার দুইডা কিডনি ড্যামেজ। অনেক ট্যাকা লাগবো ডালোসিস করতে। যে যা পারেন,সাহায্য করেন।" বহু লোকই দেখলাম সাহায্য করছে। দশ টাকার কমে কাওকে দিতে দেখলাম না।

যথারীতি আমাকেও একই কথা বললেন হুজুর। আমি একটু রিপোর্টটা দেখতে চাইলাম।হুজুর অনিচ্ছা সত্ত্বেও মেয়েটার হাত থেকে রিপোর্টটি নিয়ে আমার হাতে দিলেন। দেখলাম, আসলেই কিডনি ড্যামেজড। কিন্তু ঝামেলা অন্য জায়গায়।

মেয়েটাকে প্রশ্ন করলাম কিছু।

নাম কী?
"নুপুর আক্তার।" ( রিপোর্টে লেখা Aklima khatun. )

বয়স কত?
"ষোলো বছর।" (রিপোর্টে লেখা Age-35 years.)

কিডনি গেছে কতদিন হইছে?
"ছয় মাস।" (রিপোর্টে উল্লেখিত তারিখ, 16-09-2016 .)

ডায়ালাইসিস কতবার করা লাগবো?
"একবার করলেই ঠিক অইবো বাই।"

কত টাকা লাগবে?
"দশ লাক লাগবো বাইইইইইই। ট্যাকার অবাবে চিকিৎসা করতে পারতাছিনা বাইইইইই।মইরা যাইতাছিইইই।" (ক্রন্দন শুরু)।

"চাইর বছরে তো মরলা না।"

এবার অবাক হয় মেয়েটি। কান্না থামিয়ে বলে , "ছয় মাস দইরা নষ্ট কিডনি। চাইর বছর কন ক্যা?"

"রিপোর্টের তারিখ অনুযায়ী তো চাইর বছরই অয়। ২০১৬ সালে তোমার কিডনি গেছে।তোমার বয়স তহন আছিলো ৩৫।এহন অইছে ৩৯। বয়স কমাইলা কোন জাদুতে?" আমি বললাম।

"রিপোর্টে ইট্টু-আট্টু ভুল হইতেই পারে।" এবার এগিয়ে এলেন হুজুর সাহেব। বললাম," ইট্টু কই? সবই তো ভুল।"

এবার হুজুর সাহেব আস্তে করে বললেন, "বাজান গীবত করতে নাই। অন্যের দোষ প্রকাশ করতে নাই। আল্লাহ পাক কুরআনে বলেছেন "তোমরা অন্যের দোষ গোপন করো।"

"আল্লাহ পাক এই কথা কুরআনের কোন সূরায় বলেছেন?" হুজুরকে প্রশ্ন করলাম।

জবাব এলো, "আল্লাহ পাকের কথায় সন্দেহ কইরো না। কাফের হইয়া যাইবা বাজান।"

মুসলমানের দেশে কাফেরের খাতায় নাম লেখানোর কোনো ইচ্ছা ছিলো না। তাই চার বছর ধরে নষ্ট কিডনি বয়ে চলা মেয়েটির দোষ গোপন করে বাড়ি ফিরে এলাম।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×