সবার স্বপ্ন পূরণ হয়, ফোন আসে, ভরসা আসে-
সবার চোখে নতুন স্বপ্ন আসে, আমি দাঁড়িয়ে রই,
ল্যাপটপের স্ক্রীনে চোখ রাখি,
ঘুমের ঘোরে ভুল দেখি, এই বুঝি ম্যাসেজ রিডর টিক পড়লো...
এই বুঝি তুমি লিখে পাঠালে "পাগলি!"
তোমাকে বড় ভালোবাসে আমার অবুঝ মন,
তোমার নিষ্পাপ হাসির শব্দ ঘোরের মাঝে কানে ভাসে,
এটা কি ভালোবাসা না মোহ?
এটা কি শুধুই অপেক্ষা না আশার প্রদীপ জ্বেলে বসে থাকা?
তোমার উপর রাগ করি, মনে মনে অভিমানের পসরা বসাই,
তবু তোমার প্রোফাইল পিকচার দেখি, নেশার মতন,
তুমি কি আমার মনে শুধুই নেশা, রঙিন চশমা??
নাকি তুমি হাজারো ব্যর্থ ভালোবাসার মতই অমরন্হ ফুল??
মরেও মরেনা, বুকের গভীরে ফুটে থাকে চিরকাল।
** আমার ক্রাশের জন্য লেখা ভালোবাসা দিবসের কবিতা, যদিও একদিন পর লিখলাম, তবুও.. সবার অসম্ভব ভালোবাসা সম্ভব হয়ে যাচ্ছে , আমাদেরটা মনে হয় একটু বেশিই অসম্ভব!!!! কি হয় একটু ভালোবাসলে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


