নিজের ভিতরে থাকা অমানুষটাকে ভয় হয়-
অবিশ্বাসের সমুদ্রে স্নান করি আমি প্রতিবেলা,
কখন না জানি বের হয়ে আসে সেই ভয়ানক দৈত্যটা বুকের পাঁজর চিড়ে-
মায়াবী অস্ত্র খুঁজি, রাজপুত্র খুঁজি, সেই দৈত্যের বধের জন্য-
হাজার হাজার মাইল হেঁটে চলি নির্ঘুম চোখে-
যদি একটা আলোর দিশা মেলে।
বুকের ভেতরটা চেপে ধরে রাখি,
না, বের হতে দিব না ঐ অভিশপ্ত প্রাণীটাকে।
কেউ একজন বলেছিল, দূর পাহাড়ে এক নদী আছে,
সেই নদীর জলে নাকি সব শয়তানের বধ হয়,
সেই নদীতে স্নান করলাম, নদীর জল কালো হলো,
তবুও মরল না সেই নরকের কীট।
সব আশা ছেড়ে বসে রইলাম নিজের গড়া প্রাসাদে,
যদি কখনো কেউ এসে বধ করে এই দৈত্যটাকে
হয়তো সেদিন আমার শাপমোচন হবে,
হয়তো সেদিন আমি আবারো স্বপ্ন দেখব নতুন দিনের,
শুধু শংকার প্রহরে ভাবি, আসবে তো সেইদিন কোনোদিন??
(** ইদানীং নতুন একটা বদঅভ্যাস পেয়ে বসেছে। ক্লাশে বসে লেকচার না তুলে কবিতা লেখা। মনের ভিতরটা আজকে খুব বেশি এলোমেলো লাগছিল। এজন্যই এই কবিতাটা লেখা। **)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


