তোর ধারালো চোখের প্রেমে পড়েছি,
তাকালেই মনে হয় হৃদয়টা ভেদ করে দিল ঐ দৃষ্টি,
তোকে খুঁজি খালি আশেপাশে,
তোর চোখের মায়াকে আটকাতে পারি না।
তোর চোখের টানে বারবার তোকে খুঁজি,
তুই শুধু একটু হেসেই পালিয়ে যাস।
রাগ হয় , ভাবি আর তাকাবো না,
তারপরও অজানা নেশায় চোখ আটকে যায় তোর চোখে,
থামে না যেন এ নেশার প্রহর।
অভিমান করি, ভাবি, খুব কি কঠিন ছিল আমার এ হাতটা একটু ধরা?
খুব কি ক্ষতি ছিল আমাকে বলতে "তোকে চাই" ??
আমার অপেক্ষার প্রহর কাটেনা,
তোর সেই মায়াবী অন্তর্ভেদী দৃষ্টির জন্য চেয়ে রই,
তুই বুঝেও বুঝিস না, ভান করিস,
তোর সাথে আড়ি নিয়ে তাই আমিও
তোকে ভুলে থাকার ভান করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


