
চলো ধ্বংসের নিশানায় বিচরণ করি ;
দিন যায়,রাত্রিও কেটে যায়
প্রশান্ত বাতাস বয় সারাবেলা ;
তবু পাইনা তোমার নিঃশ্বাস !
পাইনা তৃষ্ণার এক ফোটা জল।
চলো তবে ;
নৃশংস আগুনে পুড়ি,
তছনছ হয়ে যাই।
সমস্ত দূরত্ব আর বাধার প্রাচীর ভেঙ্গে
নির্জন কোনো লেকের ধারে কিংবা
মৌন রেস্তোরায় বসে
একটু কুশল বিনিময় করি পরস্পর।
চলো সবুজ বৃক্ষের কাছে যাই ;
কিংবা নির্জন নদীর কাছে
অথবা চঞ্চল ঝর্ণার কাছে যাই
মিটাই তৃষ্ণার শীতল জলধারা।
নাহয় চলো ;
দু'চোখের নির্দয় আগুনে পোড়ে
দগ্ধ হয়ে যাই
নতুবা অনায়াসে ঝরাই ব্যথিত
বিষাদঅশ্রু।
আর অপেক্ষায় থাকি
মনুষ্যত্ব, বিবেক আর শুভ মুল্যবোধের।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


