somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডায়েরীর পাতা থেকে : পর্ব- ২

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুল লেখকঃ কমান্ডার হাসান জামান খান

আমার ডায়েরীর পাতা থেকে : পর্ব- ১

সড়কপথে প্রায় ৪৫ মিনিটের পথ পাড়ি দিয়ে রিভেরিয়া গলফ ২ এসে পৌঁছলাম। অভিজাত আবাসিক এলাকা। ১০ তলা ফ্ল্যাট বাড়ির ৬ তলার একটি এপার্টমেন্টে বাংলাদেশী সামরিক পর্যবেক্ষকদের বসবাস। বাসাটি BANGLADESH MILOBs HOUSE নামে অন্যান্য দেশের সামরিক পর্যবেক্ষকদের কাছে বেশ পরিচিত। যাহোক বাসায় প্রবেশ করতেই অপেক্ষমান সকল বাংলাদেশী অফিসারদের কাছে নিজ দেশের আতিথেয়তার ছোঁয়া পেলাম। পথের সব ক্লান্তি দূর হয়ে গেলো । বিশাল বারন্দার এক পাশে দাড়িয়ে উপভোগ করছিলাম শেষ বিকেলের সূর্যের আলো। কি চমৎকার, রক্তিম আভা ছাড়িয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার দৃশ্য । রাতের আঁধার নেমে আসতেই রকমারি আলোতে ঝলমল করতে লাগলো রাজধানী আবিদজান। রাত ১১ টা। বাহিরে তখনো গাড়ির আওয়াজ । তবে বাসার আশে পাশের ঔষধের দোকান আর খাবারের দোকান ছাড়া অন্যান্য সব দোকান এবং শপিং সেন্টারগুলো সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। শহর জুড়ে আলোর ঝলক দেখে বুঝতে পারছিলাম এদেশে বিদ্যুৎ খুব একটা লুকোচুরি করে না । মনের কষ্ট না বাড়িয়ে নিজ কক্ষে একটু বিশ্রাম নেয়ার চেষ্টা করছিলাম । টিক টিক করে ঘড়ির কাটা বাংলাদেশের সময়ের কথা তখনও আমাকে স্মরণ করাচ্ছিল, যাত্রা পথে সময় পরিবর্তন করা হয় নি বলে ঘড়িতে তখন ভোর ৫ টা। মনে মনে ভাবছিলাম, এ সময়ে ঘুম থেকে কি না জাগার কথা, তা না ঘুমাবার চেষ্টা ! তবে দৈনন্দিন রুটিনের এমন পরিবর্তন হওয়া স্বাভাবিক কারণ আইভরি কোস্টের স্থানীয় সময় (GMT+০০), সময়ের দিক থেকে বাংলাদেশ ৬ ঘণ্টা এগিয়ে। যা হোক শত চেষ্টা করেও যখন ঘুম আসছিল না তখন এপাশ ওপাশ করতে করতেই রাত পোহালো। জানালার গ্রিলের পাশে নাম না জানা পাখির কিচির মিচির আওয়াজ। এমনি সময়ে দূর থেকে আযানের মধুর ধ্বনি ভোরের বাতাসে ভেসে আসছিল । জানালা খুলে বাহিরে তাকাতেই দেখি কি চমৎকার একটি মসজিদ। শৈল্পিক রূপ দেখে খুব ভালো লাগলো। ভোরের সূর্য আলো ছড়াবার পূর্বেই শহর জুড়ে শুরু হয়েছে মানুষের ব্যস্ততা। নারী, পুরুষ ছুটে চলছে যে যার কাজে। সবাই ঘড়ির কাটা নিয়ে ব্যস্ত. দেরী না করে আমিও প্রস্তুতি নিলাম UN FORCES HEAD QUARTERS এ যাবার জন্য। মিশন এলাকায় আমার আগমনের বার্তা জানাতে এবং পরবর্তী দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। নিজেকে প্রস্তুত করে নিলাম নৌবাহিনীর পোশাক ও জাতিসংঘের নীল রঙের টুপি (UN BLUE BARRET) দিয়ে । তারপরঃ লালসবুজের পতাকা আর জাতিসংঘের মনোগ্রাম বাম হাতে প্রদর্শিত অবস্থায় বাসা থেকে বের হলাম, বের হতেই চমৎকার আভিজ্ঞতা, যার সাথে দেখা হচ্ছে সেই ফরাসী ভাষায় “বো জু মসিও”, “বো জু মসিও” (অর্থাৎ , শুভ দিন জনাব ) বলে আমাকে সম্বোধন করতে লাগলো। খুব গর্ববোধ করছিলাম বাংলাদেশী নাগরিক হিসাবে। জবাব দিচ্ছিলাম “মেরছি, বো জু” (ধন্যবাদ, শুভ দিন) বলে। আইভরিয়ানদের মুচকি হাসিতে আর বুঝতে দেরী হোলো না, ফরাসী ভাষায় আমার উচ্চারণের ভঙ্গি কোন পর্যায়ে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×