somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব অফারই অফার নয় (গ্রামীন ফোন)

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১১ জুন। সকাল ৮ টা ২৮ মিনিট। GP Offer থেকে একটা SMS আসে শায়লার কাছে। লিখা ছিল “গ্রামীন ফোনের গ্রাহক হিসেবে আপনি ৪২,৫২,০০০/- টাকা বা একটি গাড়ী জিতেছে”। বিশ্বাস করেননি শায়লা। তিনি উচ্চ শিক্ষিতা, চাকরি করেন একটি বেসরকারী প্রতিষ্ঠানে, স্বামী প্রবাসী। তিনি জানেন, এভাবে প্রতারিত হয় মানুষ। আমলে নেননি বিষয়টি। পরদিন আবার একটি SMS আসে Govt Info থেকে। শুভেচ্ছা জানায়। জানানো হয়, আয়করের পরিমাণ ২,১০,০০০/- টাকা। পুরস্কার পেতে হলে সরকারকে দিতে হবে এটা। তিনি যেন প্রতারিত না হন সেজন্য তার বাসায় আসবেন আয়কর কর্মকর্তা, গ্রামীন ফোন প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারী লোক।

এবার একটু বিশ্বাস হয় শায়লার। ফোন করেন GP Offer এ থাকা নম্বরটিতে। রিসিভ করেন জিএম নাহিদ, জানান অভিনন্দন। শুরু হয় পুরস্কার প্রাপ্তির প্রক্রিয়া। জিএম নাহিদের পরামর্শে বিষয়টি গোপন রাখেন তিনি। মনে মনে ভাবেন, পুরস্কার পেয়ে সবাইকে চমকে দিবেন। তাই বিষয়টি গোপন রেখেছিলেন স্বামীর কাছে। রেজিষ্ট্রেশনের জন্য প্রথমেই বিকাশের মাধ্যমে ১২,৬৫০/- টাকা পাঠান শায়লা। এরপর তাকে দেওয়া হয় রেজিষ্ট্রেশন নম্বর ৫৪৯২৬৬৪৯৬। ফরম পূরণ বাবদ নেওয়া হয় ৪৪,৫০০/- টাকা। এরপর টাকা বুঝে নেওয়ার জন্য পাঠানো হয় স্ট্যাম্প, চাওয়া হয় ২,৮০,০০০/- টাকা। এই টাকা পাঠান এসএ পরিবহনে। এর মাঝে কথা হয় অপর্না নামে GP’র আরেক কর্মকর্তার সাথে। এরপর আবার মন্ত্রণালয়ের অনুমোদন। বাড়ীর দলিল তৈরী, ইনকাম ট্যাক্স, ম্যাজিষ্ট্রেটের সাইন, সরকারী লোকের খরচ। সবগুলোর জন্যই চাওয়া হয় টাকা। শায়লাও পাঠিয়ে দেন সরল বিশ্বাসে। এভাবে ধাপে ধাপে খরচের পরিমাণ দাঁড়ায় ১২ লাখে।

অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ জুন, শায়লাকে বুঝিয়ে দেওয়া হবে পুরস্কারের টাকা। নেওয়া হল তার একাউন্ট নম্বর ও বাড়ীর ঠিকানা। বিকেলে ৫ টায় একাউন্টে আসবে সেই টাকা। সোয়া ৫ টায় একাউন্ট চেক করেন শায়লা। টাকা আসেনি। ফোন করেন জিএম নাহিদকে, তার ফোন বন্ধ। ফোন করেন অপর্নাকে, বন্ধ তার ফোনও। রাত ৯ টায় SMS আসে নাহিদের মোবাইল থেকে। সেখানে লেখা “অভাবে পড়ে এ কাজ করেছি, ক্ষমা করে দিবেন”।

সব অফারই অফার নয়। বাল্ক SMS এর মাধ্যমে এভাবে প্রতারিত হন শিক্ষিতরাও।

সচেতন হোন, নিরাপদ থাকুন।

মোঃ বাবুল আক্তার, বিপিএম, পিপিএম (বার)
অতিঃ উপ-পুলিশ কমিশনার
মহানগর গোয়েন্দা বিভাগ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×