somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরির বাজার হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনভাবেই সমাধান হচ্ছে না বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা। একারণে নিয়োগ পেলেও বিশ্বের খ্যাতনামা শিপিং কোম্পানীর চাকরিতে যোগ দিতে পারছেন না বাংলাদেশি নাবিকরা। ভারত, সিঙ্গাপুর, হংকং, সৌদি আরব, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাংলাদেশি নাবিকরা দীর্ঘদিন ধরে ভিসা জটিলতায় ভুগছেন। ফলে সংকুচিত হয়ে পড়ছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এ খাত।

মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, অন্যান্য দেশের নাবিকরা সিঙ্গাপুরে অনায়াসে বিশেষায়িত ভিসা পেলেও বাংলাদেশিরা পাচ্ছেন না। বাংলাদেশি নাবিকদের সাধারণ ভিসা নিয়েই সিঙ্গাপুর ও হংকংয়ে যেতে হয়।

সংকট থেকে উত্তরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশি নাবিকদের চাকরির বাজার হারাতে হবে।

জানা গেছে, বাংলাদেশের প্রায় ছয় হাজার প্রশিক্ষিত নাবিক এবং তিন হাজার ক্রু বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে চাকরি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। অথচ এখন ভিসা জটিলতার কারণে বাংলাদেশি নাবিকরা বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতে বাধার সম্মুখিন হচ্ছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর, আরব আমিরাত, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশি নাবিকরা ভিসা জটিলতার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, বিশ্বের খ্যাতনামা সব শিপিং কোম্পানী দুবাই, সিঙ্গাপুর ও হংকংভিত্তিক। ফলে ভালো কোনো শিপিং কোম্পানীতে চাকরি পেতে হলে সিঙ্গাপুর, দুবাই কিংবা হংকং হয়েই জাহাজে উঠতে (সাইন ইন) হয়। কিন্তু এসব দেশের ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা ভালো চাকরি পাচ্ছেন না।

নাবিকদের ভিসা সমস্যার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান বাংলানিউজকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশে চিঠিপত্র লেখা হচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়েও বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশের ইমেজ সংকটের প্রভাব নাবিকদের চাকরিতে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ইমেজ সংকটের কারণে এসব দেশ ছাড় দিতে চায় না।
বিদেশি জাহাজে নাবিক নিয়োগকারী বিভিন্ন সংস্থার (মেনিং এজেন্ট) মালিকের সঙ্গে আলাপ করে জানা গেছে, সৌদি সরকার দুই বছর আগে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সৌদি আরবের সব ট্রাভেল এজেন্ট এবং শিপিং কোম্পানীকে বাংলাদেশি কোনো নাবিকের 'সিম্যান ডিসচার্জ বুক' গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। এতে করে বাংলাদেশি নাবিকরা মধ্যপ্রাচ্যের জাহাজগুলোয় চাকরির সুযোগ হারাচ্ছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ মেনিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এক নেতা বাংলানিউজকে বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নীতিমালা অনুযায়ী, বিভিন্ন দেশে গিয়ে যেকোনো নাবিকের সাইন ইন কিংবা সাইন আউট (জাহাজে যোগদান কিংবা চাকরি ছেড়ে আসা) করার অধিকার আছে। কিন্তু সিঙ্গাপুর, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা তা পাচ্ছেন না।
সম্প্রতি সিঙ্গাপুর, আরব আমিরাত, ওমান, ইক্যুয়েডর, থাইল্যান্ড, তাইওয়ান, ব্রাজিল, তুর্কিস্তানসহ বিভিন্ন দেশের ভিসা না পাওয়ায় জাহাজের চাকরিতে যোগ দিতে পারেনি অনেক নাবিক।

এ বিষয়ে মেনিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনোয়ার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই বিষয়টি আমরা নৌ-পরিবহন মন্ত্রণালয়কে বলে আসছি। কিন্তু এরপরও দিনদিন এ সমস্যা বাড়ছে।

তিনি বলেন, জাহাজ মালিকরা সাধারণ বোম্বে, সিঙ্গাপুর ও আরব আমিরাত থেকে নাবিকদের জাহাজে তুলতে চান। অথচ এইসব দেশে বাংলাদেশি নাবিকরা ভিসা পাচ্ছে না।
ভিসা জটিলতার কারণে বিশ্বের জাহাজ মালিকদের কাছে বাংলাদেশি নাবিকদের গ্রহণযোগ্যতা কমছে উল্লেখ করে তিনি বলেন, এতে করে আমরা চাকরির বাজার হারাচ্ছি। এ বিষয়ে সরকার উদ্যোগী না হলে নাবিক চাকরি বন্ধ হয়ে যাবে ।
লিংক
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×