
রক্তিম অধর আর বঙ্গিম ঋজু
আরো ভালো লাগে অল্পখানি সাজু।
তন্ময় হয়ে তাকাই তন্দ্রায় দেখি স্বপ্ন
তোমায় নিয়ে ছবি আঁকি ভালোবাসার।
ওই বঙ্কিম তনুর আপাদমস্তক
তুমিই দেখিয়েছ বানিয়েছ হন্তারক
তাই আমি বারে বারে ওদিক পানে চাই
তোমায় ভেবে সব ভুলে নিজেকে হারাই।
পুলকিত হই শিহরিত হই
প্রেমের গর্বে গর্বিত হই
আর একটুখানি চিন্তিত হই
মনে আছে সেদিনের সে কথা
দিয়েছি তোমায় না জানি কত ব্যথা।
তুমি এলে হলুদ লালে দেখে হলাম মুগ্ধ
অধর রক্ত জবা রঙে আরো করেছ রক্তিম
বিমোহিত হয়ে যেনো খেলাম আফিম
তুমি বলে দিলে- মানা কি করেছি আমি?
আর সামলানো গেলনা এগিয়ে গেলাম
অধর দিয়ে অধরের স্পর্শ নিতে
নেব এমন সময় ভাবনা এল
আর ক’টাদিন পর হচ্ছিতো তার বর।
কিইবা আসে যায় আর দু’টো দিন পর।
দু’জোড়া অধরের মিলন হলোনা কভু
কেড়ে নিলে তারে এ কেমন বিচার প্রভু?
স্বপ্নটা আর হলনা বলা
হলোনা প্রেম খোলা-মেলা
অসর্তক মুহূর্তে বঙ্কিম অবয়ব
গাড়ি চাপা পড়ে সাঙ্গ করেছে লীলা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




