
রাজধানীর এক জঙ্গলে ফেলে রেখে গিয়েছিলে...কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত হয়েছে তোমার শিশু...চিকিৎসকরা পরম মমতা দিয়ে তাকে সুস্থ করে তুলেছে...এখন তার আশ্রয় আজিমপুরের ছোটমনি নিবাস...
অনেক সন্তানহীনা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শিশুটিকে বুকে টেনে নেয়ার জন্য...খবরে পড়লাম ১০ বছরের বৈবাহিক জীবনে একটি সন্তানও যাদের ভাগ্যে জোটিনি তারাও এসে লাইন ধরেছেন শিশুটিকে কোলে তুলে নেয়ার জন্য...
তবুও কি তোমাদের নিষ্ঠুর হৃদয় গলবে না...মনে রেখো এই শিশুর আসল বাবা-মা তোমাদের বলি- এই শিশুকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ কেউ মারতে পারেনি...যদি তোমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এই শিশুর জন্ম হয়ে থাকে তারপরও সৎ সাহসে সামনে এসে আপন সন্তানকে বুকে তুলে নাও...ভুলে যেও না ‘ও’ পৃথিবীতে ভালই থাকবে অথচ যন্ত্রণা পাবে তোমরাই, প্রকৃতি তার শোধ নিঃশ্চয়ই নেবে...তাই নিজের ভুলটুকু শুধরে আপন সন্তানকে বুকে তুলে নাও; পৃথিবীও তোমাদের বুকে টেনে নেবে চলার পথ করে দেবে...
তবে আর যেনো কোনো নিষ্পাপ প্রাণকে এভাবে পৃথিবীর আলো দেখতে না হয়...হতে না হয় কোনো মানব-মানবীর অবৈধ প্রণয় বা যেকোনো হিংস্রতার বলি...
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


