
এ বছর মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে শক্ত অভিযোগ উঠেছে তা একেবারে উড়িয়ে দেয়ার মতো না...তবে এ অভিযোগগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সরকার...তার মানে নির্ঘাত খাঁটি হিন্দিতে বলতে হবে- ‘ডাল মে কুচ কালা হে...’
তাই একটা অনিশ্চিত আন্দোলন চালিয়ে যাচ্ছে মেডিকেলে ভর্তিচ্ছুরা...যদিও মেধাবী কোনো কালে ছিলাম না তাই মেধাবীদের নিয়ে কথা বলতে কিছুটা হীনমন্যতায় ভুগি...তারপরও সমাজেরই একজন মানুষ হিসেবে এবার এ গোলমেলে পরিস্থিতিটা নিয়ে কথা বলাটা উচিত মনে করছি...যদিও আমারই মত আমার কথারও তেমন দাম নেই...
কয়েকদিন আগে দু’জন নতুন মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হলাম...যতটুকু জানি তারা ওসব প্রশ্নপত্র নিয়ে মাথা ঘামায়নি যাই এসেছে তাতেই পরীক্ষা দিয়ে রাজধানীর বাইরে কোনো এক মেডিকেলে চান্স নিয়েছে...যদিও তাদেরও ভাষ্য এবার প্রশ্নফাঁস হয়েছে...এখন যদি পরীক্ষাটি পুনরায় নেয়া হয় তাহলে এরা আবার চান্স পাবে তার গ্যারান্টি কে দেবে?
আসলে সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড় এর মত দশা হয়েছে...শুরুতেই ব্যবস্থা নেয়া উচিত ছিলো...মনে হয়না ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর সরকার বাহাদুরেরও কিছু করার আছে...ভর্তির জন্য তাড়াহুড়ো না করে ইস্যুটা সমাধান করা জরুরি ছিল...এখন তা অমীমাংসিত অবস্থার দিকে চলে গেছে...
যদিও সেদিন একজন হাস্যরস করে বললো; মেডিকেলের প্রশ্নফাঁস হয়েছে এটা ঠিক...তবে ওই প্রশ্নের জন্য যারা টাকা দিয়েছিলো তাদের মধ্যেও অনেকে প্রশ্ন পায়নি তার জন্যই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে...যদিও এটার সত্যতা ঘাটতে চাইনা...বাস্তবদৃষ্টে মনে হয় দায়িত্বশীল জায়গা থেকেই ঘাপলাটা তৈরি হয়েছে...তবে মেডিকেলে ভর্তি হওয়াই জীবনের লক্ষ্য আর না হলে ব্যর্থ শিক্ষার্থী ও অভিভাবকদের এমন মানসিকতা পরিহার করা উচিত...
গত বছর আমার এক অনুজ ঢামেকে চান্স পেয়েছে ও জাতীয় মেধায় এসেছে (যদিও তার আগেরবার সে চান্স পায়নি)। ও বললো; যদি প্রশ্নফাঁস হতো তাহলে দিনাজপুরেও গতবার চান্স পেতাম না...বাস্তবেই গত বছর অনেক কড়া হয়েছিল পরীক্ষা...এবার আমার সে অনুজই বললো...এবারের পরীক্ষাটা বাতিল করা উচিত ছিল...
যদি কিছু কুলাঙ্গার এবার চান্স নিয়ে থাকে অবৈধ উপায়েই তাদের সাথে বৈধ কিছু ভালো ছেলে-মেয়েও চান্স পেয়েছে এটাতো অস্বীকার করা যায়না; যাই হোক এ ব্যাচটাই কালো তালিকাভুক্ত হলো...ওই এক গ্লাস দুধে এক ফোঁটা মূত্র যেমন পুরো দুধটাকে নষ্ট করে তেমনই অবস্থা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


