দ্বীনের পথে যাপিত জীবন চলমান রাখা সত্যিই খুব কঠিন। শয়তান সর্বদাই সচেষ্ট থাকে লাইনচ্যুত করার। নানাসময়ে বিভিন্ন বিষয় বা বস্তুকে অবলম্বন করে মানসিকভাবে প্ররোচনা দিয়ে উদভ্রান্ত করার চেষ্টা করে। কখনোবা ফেলে আসা অতীতকে সামনে নিয়ে এসে কুমন্ত্রনা দিয়ে পাপে লিপ্ত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে।
এহেন পরিস্থিতিতে লাইনচ্যুত হওয়া যাবে না। বুঝতে হবে এটা শয়তানের কুমন্ত্রনা। তখন গভীর ভাবে সৃষ্টিকর্তা ও পরকাল সম্পৃক্ত সত্যটা উপলব্দি করতে হবে। পৃথিবী যে শুধু মায়া ও ছায়া, শুধু যে মিথ্যার মরিচিকা ও ক্ষনস্থায়ী... এটা নিয়ে ধ্যান করতে হবে।
আর আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতে হবে যে:
হে আল্লাহ, আমি যেন শয়তানের সমস্ত ধরনের কুমন্ত্রনার সময় দ্বীনের পথে অবিচল থাকতে পারি। পার্থীব সমস্ত মায়া কাটিয়ে যেন কেবল পরকালমুখী থাকতে পারি। একাগ্র মনে যেন তোমার ইবাদত করতে পারি। রাসুলের আদর্শনুযায়ী জীবন যাপন করতে পারি। পার্থিব কোন প্ররোচনা যেনো আমায় হেদায়েতের পথ থেকে স্খলন না ঘটাতে পারে।।
♦ হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দিন, সবাইকে তোমার দ্বীনের পথে অবিচল থেকে আমল করার তৌফিক দিন, আমিন।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




