তোমাকে আমার অনেককিছু বলার ছিলো!
বড্ড দরকার ছিলো অন্ততঃ একবারটির জন্য-
একটুখানি নিরবকথন।
এ আমার দুর্ভাগ্য সে আর হয়ে ওঠেনি।
হাতে হাত রেখে বলা হয়নি ভালোবাসি।
একবার এসো পারলে,দেখে যেও কতো ভালো আছি!
আজতো পারবেনা,কালও হয়তো না
-পরশু হলেও একবার এসো।
সারাটা দিনের হারখাটা পরিশ্রমের পরে
কৃষান ফিরে আসে কুঠিরে এভাবে চলতেও থাকে।
মাস তিনেক পরে কৃষানের ফসলের বিনাশ হলে যেমন ঘটে!
আমারও তেমনই হয়েছে,বড় বিপর্যয়।
স্বান্তনাটুকু না হয় নাই দিলে
মাথায় হাত না হয় নাই রাখলে।
একটু হেসে বলে যেও কৃপা করে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



