ফেবু'তে গত কয়েকদিন ধরে অনেকেরই স্ট্যাটাস আপডেট পড়লাম। অধিকাংশই ক্রিকেট নিয়ে। কেউ কেউ চরম হতাশা প্রকাশ করছেন তো কেউ কেউ ভালো কিছু আশা করছেন। ভালো কিছু খুঁজে বের করতে চাইতেছেন। আমি অবশ্য এই আশাবাদীদের দলে।
নিজের সামনেই বাংলাদেশের ক্রিকেটকে বদলে যেতে দেখেছি। ছোটবেলায় যখন টিভিতে ক্রিকেট খেলা দেখতাম,তখন মনে মনে ভাবতাম, ‘বাংলাদেশ আজকে পঞ্চাশ ওভার খেলে আসতে পারবে তো!!!’ আর জয় তো তখন ভাবনার বাইরে থাকতো। কিন্তু এখন!! এখন আমাদের ক্রিকেট টিম যেকোন টিমকে হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। এটা আমরা যারা দর্শক তারা সকলেই জানি। এখন আর আমরা কেউ এই কথা ভাবিনা যে,বাংলাদেশ হেরে যাবে। সে যে দলের সাথেই খেলা হোক না কেন।
আমাদের বা দর্শকদের এই মানসিকতার পরিবর্তনটা কিন্তু ভালো কিছু নির্দেশ করে। আর তা হল আমাদের ক্রিকেট আসলেই উন্নতি করছে। শুধু দরকার আরেকটু সুযোগ। দরকার সাকিব,তামিম,মুশফিক,নাসিরের মত আর কয়েকজন। হয়তো তারপর খেলা দেখার পর আমাদেরকে আর হতাশ হতে হবে না। প্রত্যেকটা খেলার পর আনন্দ মিছিল দিতে পারবো।
পর পর যে তিনটা ম্যাচ বাংলাদেশ হারলো,তার কোনটাই হারবার কথা নয়। টাইগাররা ম্যাচের শুরুতে ভালো খেলে দর্শকদের ভিতর জেতার আগ্রহ তৈরি করে দিয়েছে। দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে সেটাই স্বাভাবিক। তাই জিততে জিততে যখন হেরে যাই তখন আসলেই খারাপ লাগে। তবে এই খারাপ লাগা অনেকেই আপত্তিকরভাবে প্রকাশ করে। সেটা কোনমতেই কাম্য নয়। আমাদের অনেক চাওয়া পাওয়ার জায়গা এই ক্রিকেট। আর এই চাওয়া পাওয়ার জায়গা যেন আমরা নিজেরা সঙ্কীর্ণ করে না তুলি।
আমার কেন জানি একটা কথা খুব মনে হচ্ছে। শ্রীলংকা ক্রিকেট টিম একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত। লাস্ট যে তিনটা ম্যাচ শ্রীলংকা হারতে হারতে জিতে গেল এই ম্যাচগুলো কি পরেরবার এসে জিতে নিয়ে যেতে পারবে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


