...বিশেষ বিশেষ সময় গার্লফ্রেন্ডের অভাব অনুভূত হয়
এই ব্যাগ ভর্তি খাবার-দাবার দেখে এক বন্ধুর কমেন্ট,এইরকম গার্লফ্রেন্ড দুই-চারটা থাকলেই তো আর লাগে না। মানে ডাইনিংএ কুপনই কাটা লাগেনা। কিয়ের সাইদুল ভাইয়ের কাছে প্লেট নিয়ে ভাজি চাওয়া। অনুসন্ধানী দৃষ্টিজাল নিক্ষেপ ঐ তরকারির বাটির দিকে,এক টুকরা মাংসের খোঁজে!!
...তো খাবারের কথাই যখন উঠলো তখন আরেকটা গল্প মনে পড়ে গেল। এক বন্ধু মুখ ফসকে কোন একদিন খায়ানোর ইচ্ছা প্রকাশ করছিলো। বন্ধু ফাজলামি করছে তাতে কি!!! আমরা কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নিছিলাম। কাইলকে ফোন দিয়ে বন্ধুরে মনে করায় দিলাম,কিরে তোর না খাওয়ানোর কথা আইজকে!! ফোন রিসিভ কইরাই বন্ধু আম্রার শক খাইছে বুইঝতে পারলাম। বন্ধু কয়, ‘হ কইয়া ফেলছিলাম তো। কি আর করা!!!চইলা আয়!!’
...অনেক রাত। আমার পেটের ভিত্রে চোঁচোঁ শব্দ শুরু হইয়া গেছে। নিচে নামলাম খাইতে। নিচে নামতেই কমনরুমের সামনে দুই বিটলার সাথে দেখা হইলো। এক বিটলা আরেক বিটলারে কয়, ‘দোস্ত আইজ পকেটে টাকা নাই। খুব খিধা লাগছে। কিছু খাওয়া প্লিজ।’ কথা শুনে আরেক বিটলা তেমন কিছু কইলো না। কয়,চল ডাইনিং এ যাই। আমার উদ্দেশ্যও যেহেতু উদরপুর্তি তাই আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম। ডাইনিং এ বসে দুই বিটলা পেট ভইরা খাইলো। ক্ষুধার্ত বিটলায় মনে হয় একটু বেশি কইরাই খাইলো। খাওয়া শেষ হইলে,সেই ডাইনিং এ নিয়ে আসা বিটলায় কয়, দোস্ত আম্রার কাছেও তো টেকা-পয়সা নাই। কি আর করা!! বাড়ি থেকে কবে টেকা পয়সা আসে তারও ঠিক নাই। তুই কাইল বিল দিয়া দিস!!!
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়............।
হলের বন্ধুদের সাথে অনেক অনেক স্মৃতি আছে। তবে এই খাওয়া-দাওয়া নিয়ে স্মৃতি মনে হয় একটু বেশই। হয়তো একসময় অনেক অনেক খাবার থাকবে সামনে। কিন্তু পাশে কোন বন্ধু থাকবে না। এইসকল বিটলা বন্ধুরা থাকবেনা। কোন সময়টা ভালো!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


