ধর্মীয় অবমাননার অভিযোগে ব্লগারদের আটক করেছে ডিবি। অন্যের বিশ্বাসবোধে আঘাত হানার জন্য রিমাণ্ডেও নিয়েছে তারা। পাবলিকে সেন্টিমেন্ট আঘাত করা মানে মরণ সেটা ব্লগারদের বুঝে দিতে বৃষ্টি ঝরার আগে ছাতা মেলে ধরলো সরকার। ধর্ম নিয়ে এতো কেন মাতামাতি হবে? ধর্ম জিনিসটাকে কেন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রেয় যন্ত্র ব্যবহার করতে যাবে। ইসলাম, সনাতন, খ্রিষ্ট্রান আর বৌদ্ধ ধর্মে কি সেই শিক্ষায় দিয়েছে? যেখানে স্বয়ং পরমশ্বের ও তারা রাসুল বারাবারি করতে নিষেধ করেছেন সেখানে ধর্মের সওয়ারে উঠে রাষ্ট্র, ব্যক্তিকেন্দ্রেীয় গোষ্ঠি একি ছিরি দেখাচ্ছেন তারা। আমি যদি ঈশ্বরের কাছে অপরাধী হয়ে থাকি তবে তিনি সেই শাস্তি দিবেন,, ঈশ্বরের চোখে যিনি অপরাধী তিনি তা থেকে নিশ্চিয় বঞ্চিত করবেন না। তাহলে আমার মতো আমজনতার কেন এতো লাফালাফি? কেন এতো হানাহানি? ধর্মী বিশ্বাসীদের যদি বিশ্বাস থেকে থাকে তবে কেন দু’চার জনের ধর্ম নিয়ে ভুল ব্যাখায় স্বীয় বিশ্বাসবোধ থেকে সরে আসবে? তাহলে কি সেটা ঈমান দূর্বলতার লক্ষ নয়? আর ইসলামে তো ঈমান দূর্বল ও অবিশ্বাসীদের স্থান নেই। তার ধর্ম না করার জন্য শাস্তি তাকে পেতে হবে। হ্যা বাক স্বাধীনতা প্রত্যেকের আছে। তবে তা কণ্ঠারোধ করা সমীচীন নয়। হ্যা কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় ধর্মীয় উগ্রবাদদের উষ্কানি দিতে দেখলাম। এটা দেখলাম আমার প্রিয় নবী রাসুল( সাঃ) তীর্থস্থান পবিত্র কাবা শরীরের ছবি দিয়ে মিথ্যাচার। কৈই সেই সময়ে কোথায় কি গিয়েছিল রাষ্ট্র? ধর্মীয় বিশ্বাসবোধে আঘাত হানার জন্য কাউকে যদি গ্রেপ্তার করতেই হয় তবে যারা ভোরে মিথ্যা অপবাদ দিয়ে মাইকে ঘোষণা করে উগ্রবাদে সুরসুরি দিয়ে মানুষকে খুন করতে উদ্ধৃত করে সেটা কোন ধরনের ধর্মীয় বিশ্বাসবোধ। কোন বিশ্বাসবোধের জায়গা থেকে মন্দিরগুলোকে ধ্বংস করা হচ্ছে। আক্রমনের শিকার হচ্ছে মানবতা। সংখ্যালগু আর সংখ্যাগুরু শব্দই বা কেন তৈরি হবে।? ধর্মীয় বিভেদ কোন ধর্মীয় সমর্থন করে না করতে পারে না। মসজিদ, মন্দির, প্যাগোডা আর গির্জা যেটাই হউক সেগুলোকে অন্তত নোংরা হস্তক্ষেপ করবেন না প্লিজ। এগুলো জায়গা হচ্ছে মানব প্রেমের আর ঈশ্বর প্রেমের জায়গা। পরমপ্রিয় এইসস্থান নিয়ে রেশারেশি বন্ধু হউক। বন্ধু হানাহানি আর মানবতার কুপমণ্ডুকতা। ধর্ম মানুষের জন্য তৈরি। আর মানুষ খোদাতালারই তৈরি। সেই মানুষের নিজম্ব মতাদর্শ ধ্বংস করা মানে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করার সামিল। মুক্ত আলোয় দীপ্ত হউক আমাদের ধর্মীয় মূল্যবোধ.....
ব্লগিং করা যদি নাস্তিকতা হয় তবে ধর্মীয় উগ্রবাদে সুরসুরি দেয়া কে কি বলে??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।