somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি?

০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার ও বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে একজন ছাত্র হিসেবে আপনাদের সবার মনের অবস্থা আমাদের অজানা নই। ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের সবারই শিক্ষা জীবন ব্যহত হচ্ছে, পাশাপাশি আমরা সবাই আমাদের প্রিয় ক্যাম্পাসকে মিস করছি।

ক্যাম্পাস দ্রুত খোলা এবং সাধারন ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নেয়ার নিমিত্তে, আমরা (সাধারন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে) হামলা ও মামলার শিকার হবার পরও প্রশসনের সাথে আলোচনায় বসি। আমরা আমাদের দাবি সমূহ মাননীয় উপচার্যকে উপস্থাপন করি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে, আমরা যদি বানিজ্যিক সান্ধকালীন কোর্স বাতিলের অবস্থান থেকে সরে আসি তবে, তারা অন্যান্য বিষয় বিবেচনা করবেন।

আমাদের অবস্থান জানার জন্য প্রশাসন একদিন আমাদের সময় দেয়। তারপর আমরা পরেরদিন, আবারো প্রশাসনের সাথে আলোচনায় বসি এবং আমাদের অবস্থান জানায়। আমরা আগের অবস্থান থেকে একটু নমনীয় হই। আমরা যৌতিক দাবি হিসেবে অন্তত সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য চালু হওয়া বানিজ্যিক সান্ধকালীন কোর্স স্থগিতের আহ্বান জানায় কারন সেটার সুযোগ এখনো আছে। এবং পরবর্তীতে একটা অপেন ডিবেডের মাধ্যমে এটার সুরহা করতে বলা হয় এবং আস্তে আস্তে বানিজ্যিক কোর্স বাতিলের আহ্বান জানানো হয়।তাছাড়া একটা পরিবেশ পরিষদের মাধ্যমে ছাত্র-শিক্ষক পুনঃ সম্পর্ক স্থাপনের ব্যপারে উদ্দেগ নিতে বলা হয়।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয় যে, বানিজ্যিক সান্ধ্যকোর্স থেকে আমরা যদি না সরে আসি তাহলে তোমরা চলে যাও। তারা র‌্যাব ও বিজিবি দিয়ে ক্যাম্পাস খোলার ব্যবস্থা করবে বলে জানায়।

পাশপাশি আমাদের মামলার কথা স্মরন করে দেয়। আমরা সেখান থেকে বের হয়ে আসি এবং আজকে আমাদের অবস্থান সাংবাদিকদের জানায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মামালা আর হামলার ভয়ে আমাদের প্রিয় ক্যাম্পাসকে প্রাইভেটে রুপান্তর হতে দিতে পারিনা।আপনারা জানেন কি? ইউ.জি.সি র কৌশল পত্র অনুযায়ি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চালানোর একটা অপ কৌশল গ্রহন করেছেন।

বানিজ্যিক সান্ধকোর্স ও বেতনবৃদ্ধি তার প্রথম ধাপ। ভেবে দেখুন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেটে রুপান্তর হলে উচ্চশিক্ষা শুধু ধনীদের পণ্যে পরিনত হবে। আমরা পূর্বের ন্যায়, আগামী দিনেও অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি পূরন করব। আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং দেশবাসী সবসময় আমাদের পাশে থাকবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×