somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুকে এত ভাল লাগে কেন ? বনফুলের ব্যাখ্যা

০২ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরপেক্ষভাবে বিচার করে যেকোন বুদ্ধিমান লোকই বলতে বাধ্য যে শিশু মাত্রই বর্বর, অমার্জিত, অসভ্য, নগ্ন পশু।আমরা অমার্জিত, অসভ্য, নগ্ন পশু-প্রকৃতির প্রাপ্তবয়ষ্ক মানুষকেতো সহ্য করি না।শুধু যে সহ্য করি না তা নয়, এই সব অমার্জিত, অসভ্য, নগ্ন পশু-প্রকৃতিকে দমন করার জন্য আমরা অর্থাৎ সুসভ্য সমাজ যুগে যুগে নানা কৌশল অবলম্বন করেছি।আইন, আদালত, জেলখানা, ফাঁসিকাঠ, শাস্ত্র, বচন, উপদেশ, নীতিকথা, নরক-ভীতি এগুলোর সবই পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে এই পশু-প্রকৃতি দমনের জন্যই ব্যাবহার করছি। অথচ শিশুর মধ্যে সেই বর্বরতাই আমাদের আনন্দ দেয়।

কিন্তু কেন? অনেকর ধারনা, শিশুরা অসহায় বলেই তাদের প্রতি সভ্য মানুষের একটা সহজাত অনুকম্পা আছে, আর এই অনুকম্পাই ক্রমশ অনুরাগে রুপান্তরিত হয়। শুধু শিশুই নয়, আমরা যে নারীকেও তার প্রতি সৌজন্য প্রকাশের জন্য ব্যাগ্র হই তারও মূল কারণ তাদের অসহায় অবস্থা। অসহায় ও অক্ষমকে ভালবেসে, রক্ষা করে, সম্মান করে সভ্য পুরুষ নিজের পৌরুষকেই সার্থক করে। শিশু ও নারী যদি দূর্বল না হত তবে আমরা তাদের এত অত্যাচার সহ্য করতাম না। নারী পুরুষ হলে অথবা শিশু প্রাপ্তবয়ষ্ক হলে আর আমাদের আনন্দ দিতে পারে না। তাদের অক্ষমতাই তাদের অস্ত্র।

আরেকদিক থেকে চিন্তা করলে, মুসোলিনি, হিটলার, আলেকজান্ডার এসব প্রতাপশালী ডিক্টেটররাও তো এক হিসেবে কম বর্বর না, এদেরকে কোনভাবে অসহায়ও বলা যাবে না। অথচ সভ্য সমাজ তো এদের স্বচ্ছন্দে সহ্য করে যাচ্ছে। শুধু সহ্য করে যাচ্ছে না, রীতিমত শ্রদ্ধায় সম্ভ্রমে গলে পরছে।

তাহলে কি, যে যে কারণে আমরা প্রাকৃতিক বিপর্যয়কে সহ্য করি, মৃত্যুকে সহ্য করি- শুধু সহ্য করি না, তাদের কেন্দ্র করে নানারকম কাব্য করি এবং তাদের আবির্ভাবের কারন ও যৌক্তিকতা নির্ধারনে ব্যার্থ হয়ে অবশেষে অজ্ঞাত অলৌকিক শক্তির আশ্রয় নিই- সেই কারনেই আমরা শিশু, নারি ও হিটলারকে সহ্য করি এবং তাদের লীলা দেখে আনন্দিত হই?

অর্থাৎ উপায় নেই। অসহায় তারা নয়- আমরাই অসহায়। তাদের স্বতঃস্ফূর্ত অদম্য প্রাণশক্তিকে রোধ করার ক্ষমতা আমাদের নেই। আর নেই বলেই তাদের নানা উপদ্রবের মধ্যে একটা সৌন্দর্য্য, একটা লীলা আবিষ্কার করে নিজেদের অজ্ঞাতসারে আমরা আমাদের অক্ষমতাজনিত লজ্জাকে চাপা দিয়ে জ্ঞাতসারে পুলকিত হয়ে উঠি!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×