বউ এবং গাধা
০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোল্লা নাসিরুদ্দিনের বউ যখন মারা গেল তখন তাকে বেশি হা হুতাশ করতে দেখা গেল না। অথচ সবার ধারনা ছিল মোল্লা তার বউকে খুব ভালবাসে। তার কিছুদিন পরে মোল্লার গাধা মারা গেল। এতে সে এত কান্না-কাটি করতে লাগল যেন সে গাধার শোকে পাগল হয়ে যাবে।
তার এই অবস্থা দেখে এক বন্ধু একদিন জিজ্ঞেস করল,"বন্ধু তোমাকে একটা কথা বলি, তোমার বউ মারা গেলে তুমি তেমন কাঁদলে না, আমরা ভেবেছিলাম তুমি দুঃখ পাবে, শোক করবে। তখন তুমি সেভাবে শোক করলে না, আর এখন সামান্য একটা গাধার জন্য তুমি এমন করছ।"
মোল্লা বলল,"কথাটা যখন জানতে চাইলে তখন বলি, বউ মারা গেলে তোমরা সবাই এসে আমাকে সান্তনা দিলে, বললে কেঁদো না আমরা তোমার জন্য দেখে শুনে আরেকটা ভাল বউ এনে দেব। আরেকটা বউ পাওয়া যাবে মনে করে আমার কষ্টটা আমি সামলে নিলাম। কিন্তু গাধাটা মারা যাওয়ার পরে তোমরা কেউ তো আমাকে আরেকটা ভাল গাধা কিনে এনে দিতে চাইলে না।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন