একগুচ্ছ কঠিন কবিতা,
অজস্র ভাবাবেগ;
আমার মেঘ ওড়া আকাশটা আরো বড় করে দিলাম।
নিভিয়ে দিলাম সব বাতি,
পৃথিবী অন্ধকার হোক; যত পারে...
চারিদিকে নষ্ট সব কীটেরা,
বেশ বড় হয়ে গেছে পিচ্ছিল আগাছা।
মহাপুরুষেরা পৌরাণিক;
অবাক হওয়ার অস্ত্র।।
তাই, আগুন জ্বলুক_
...তুমুল বেগে বৃষ্টি পড়ার মাঝেই।
একাকার হয়ে যাক কান্না আর দ্রোহেরা।।
নৈশব্দের ভেতরেই প্রকাশ পাক,
...কঠিন সব ঘোরের শব্দেরা।।
ধুয়ে মুছে যাক সব আশারা,
নিরাশায় পৌঁছানোই বা কম মহান কিসে!
আমি অচেতনতায় খেলা করি।
বিশ্বাস করুন;
...বিশ্বাস করিনা- আমি 'মানুষ'।।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




