somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নয়া কেতন

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিকে দিকে আজো মাজলূমানের শোনা যায় আহাজারি,
'মানবতা রক্ষার ভান' পুজি করে চলে ফরিয়ার কারবারি।
আজও এখানে কান্নার সলিলে ভাসে বুকফাটা আর্তনাদ,
দেখি, রক্তের দামে মাতম ক্রয়ের নবতর বিবর্তনবাদ।

সভ্যতার দাবিদার পশুর অধম মানবের বর্বর অনাচার,
ভেঙ্গে চৌচির 'আশরাফে মাখলূকাত' -নামের অহঙ্কার।
মানবতা মার খায়, জগত জুড়িয়া আজো পড়ে পড়ে মরে,
দুর্বলের গালে কষাঘাত, সাফল্য সকল যেন সবলের তরে!

শক্তিহীন অনাথের কান্নাই আশ্রয়- অশ্রুতে মেলে শান্তনা,
জীবনের বোঝা যেতে হয় বয়ে, বেদনার সয়ে সয়ে বঞ্চনা।
ক্ষুধার যাতনা- পেটে নেই ভাত- নেই অন্ন-বস্ত্রের সংস্থান,
সভ্য পৃথিবী(!) দ্রুত ধাবমান- নেয় না খবর কেবা কার সন্তান!

আকাশে বাতাসে এখনও শোনা যায় অনাহারীর আর্তনাদ!
এখনও মানুষ ভুখাফাকা- পায়নি সুঘ্রান - শান্তির আস্বাদ!
এখনও অগনন মানুষের কাছে- পৌঁছেনি পালয়িতার আহবান!
এখনও মানুষের মুক্তি মেলেনি- ঘটেনি পঙ্কিলতার অবসান!
এখনও মানবতা গুমরে কেঁদে মরে- ফরিয়াদের ওঠে হাত!
এখনও আগমন ঘটেনি কারও- ভাঙতে অত্যাচারীর বিষদাঁত!
এখনি কী করে বল বন্ধু তুমি- বিশ্রামের আয়োজন কর!
মানবতাকে বাঁচিয়ে তুলতে, এসো মানবতা আগলে ধর!

উড়িয়ে শান্তির নয়া কেতন,
ফেরাতে জাতির হৃত চেতন,
আবার তোমার জাগ্রত বিবেক জাগাও জাগাও বীর!
ভীরু-কাপুরুষ তুমিতো নও,
জ্ঞানে-গুনে পুন: আগুয়ান হও,
জগত তোমার তাকত দেখুক, হে বিশ্ববিজয়ী শির!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×