somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

আধুনিক অন্ধকারে অবরুদ্ধ প্রত্যুষ
রাতের শরীরে অবিমৃষ্য ঘোর তমসা
কুয়াশাদের আনাগোনায় দৃষ্টি বিভ্রম
বাতাসে আলগোছে নুয়ে পড়া বিমর্ষ দীর্ঘশ্বাস.......

ক্ষয়িষ্ণু দুপুরগুলো নির্বাক বোবামুখ
ধূলি ধূসরিত গোধূলিও শ্রীহীন
পদ্মা- মেঘনা- যমুনারা বাকরুদ্ধ কালোমুখ
বন্ধ্যা সময় মাথা কুটে মরে উঠান লাগোয়া শান বাধানো পুকুর ঘাটে……

কালি ও কলমের সাহস নেই দ্রোহের বীজ এনে বুনে দেয়
এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মাতৃভিটার বসতজুড়ে
কবিদের ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে
তারা নিদ্রামগ্ন
তাদের সাথে তন্দ্রায় ঢুলুঢুলু খুবলে খাওয়া গোটা মানচিত্র
মুষ্টিমেয় আততায়ীর স্পর্ধিত পদচারনায় লন্ডভন্ড পুষ্পোদ্যান
বাইরে কিছু শেয়ালের হুক্কা হুয়া রব ছাড়া আর কোনো আওয়াজ নেই......

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...


ক্রমস খসে পড়ে ক্ষয়িষ্ণু বন্ধনগুলোর পলেস্তরা
এখন পানি কিনতে অর্থ লাগে এখানে
প্রাণের মত সস্তা কিছু নেই
কথা বলতে গেলেই আঁতকে ওঠে পাখিদের ছোট্ট হৃৎপিন্ড
কলিজার চার ধারে বাসা বেধে আছে অদেখা খুনের ভয়
শিরা উপশিরা ধমনিতে প্রবাহিত ভীতিকর পরাজয়ের গ্লানি
আমরা প্রতিনিয়ত ভয়ে মরে যাই
বাঘ ভালুক হিংস্র হায়েনাদের আনাগোনা এখন আর নেই
বিষাক্ত সাপ কিংবা কুমির অক্টোপাসের ভয়ও নেই
ভূত প্রেতের উপদ্রবও নেই
কদাচিত মাথার উপরে ছায়া ফেলে না,
মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগের সেই পুরাকালের ঘনঘটাও
কিন্তু ভয় আমাদের নিত্যসঙ্গী
ভয়ের রাজ্যে বসবাস পরিযায়ী পাখিদের
মায়ের কোলের শিশুটিরও এখন ভয়কে চিনে নিতে হয়
মাতৃ জঠরে থাকা অনাগত শিশুটিরও জানা নেই
পৃথিবীর আলো বাতাসের ভাগ নেয়ার অধিকার তার থাকবে কি না
ভয় আমাদের আকড়ে ধরেছে
ভীতি আমাদের গ্রাস করেছে
গুম খুন হত্যার ভয়ে কবি এবং কবিতারাও আজ নতজানু
প্রস্তর কালের নিঃসীম মৌনতা আদিগন্ত
মৌনতার অদেখা এই দেয়াল ভেঙ্গে

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

উৎসর্গ: আবরার ফাহাদকে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারের বিয়োগজনিত শোক এবং দীর্ঘ দিন যাবত মিথ্যে অপবাদে বাংলা ভাষায় বিশ্বের বৃহত্তম অনলাইন কমিউনিটি ব্লগ সামহোয়্যারইন বন্ধ করে রেখে বাংলা ভাষাভাষী অনলাইন একটিভিস্টদের স্বাধীন মতামত প্রকাশের পথ রুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে লিখিত কবিতাটি।

ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×