somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নিজেকে এবং অন্যকে গীবত থেকে বাঁচানোর কৌশল

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজেকে এবং অন্যকে গীবত থেকে বাঁচানোর কৌশল

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ জীবনব্যবস্থায় ব্যক্তি যেমন নিজের আত্মার পরিশুদ্ধির দিকে মনোযোগ দেয়, তেমনি সমাজের কল্যাণেও ভূমিকা রাখে। ইসলামে গীবত বা পরনিন্দা এমন একটি ঘৃণিত গুনাহ, যার কারণে ব্যক্তিগত আমল ধ্বংস হয়ে যেতে পারে এবং সামাজিক সম্পর্কগুলো বিষিয়ে উঠতে পারে।

আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্টভাবে গীবতকে হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন—

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ
أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ"

অর্থ: "হে ঈমানদারগণ! তোমরা অধিক সন্দান থেকে দূরে থাকো, কিছু কিছু সন্দেহ পাপ। এবং গুপ্তচরবৃত্তি করো না এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি পছন্দ করে যে, সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। সুতরাং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।" -সূরা হুজুরাত: ১২

এই আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ভয়ংকর ও জঘন্য অপরাধ বলে চিত্রিত করা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন—

"الْغِيبَةُ: ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ."

"তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে— সেটাই গীবত।" -মুসলিম, হাদীস: ২৫৮৯

তাহলে, গীবত এমন একটি গুনাহ, যা সমাজে হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস ও বিবাদ সৃষ্টি করে। একজন মু’মিনকে চাই, সে যেন নিজেকে গীবত থেকে দূরে রাখে এবং অন্যকেও এই মারাত্মক গোনাহ থেকে বাঁচায়।

কিন্তু প্রশ্ন হলো— আমি কীভাবে নিজেকে গীবত থেকে রক্ষা করব এবং অন্যকেও এই পাপ কাজ থেকে বিরত রাখব, বিশেষত যখন কেউ আমার সামনে গীবত শুরু করে?

এর উত্তম কৌশল হলো— কৌশলে, সদ্ব্যবহারে তাকে গীবত থেকে বিরত রাখা। যেমন ধরুন, কেউ যখন আপনার সামনে গীবত করছে, তখন আপনি তাকে সরাসরি থামাতে গেলে সে লজ্জা পেতে পারে বা প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আপনি সহজ ও হিকমতপূর্ণভাবে যদি বলেন:

"ভাই, আমি নিয়ত করেছি, আমি কারো গীবত করব না। দয়া করে আপনি আমার জন্য দুআ করবেন— যেন আমি এই অভ্যাস থেকে বাঁচতে পারি। আমি চেষ্টা করছি নিজেকে সংশোধন করার, আপনি আমার পাশে থাকুন। যদি আমার মুখ দিয়ে কখনো গীবতের মতো কিছু বের হয়, তাহলে আমাকে সতর্ক করবেন।"

এইভাবে আপনি নিজেকে অসম্মানিত না করে, অপরকেও অপমান না করে তাকে বুঝিয়ে দিলেন যে, গীবত করা ঠিক নয়। এতে সে আপনাকে গীবত করতে উৎসাহিত তো করবেই না, বরং নিজেও লজ্জা পাবে এবং আশা করা যায়, সে যে গীবত করছিল তার সেই কাজটি অবশ্যই থেমে যাবে ইনশাআল্লাহ।

এটি নবীজি ﷺ-র হাদীসের আলোকে একান্ত গুরুত্বপূর্ণ হিকমত। রাসূলুল্লাহ ﷺ বলেন—

"مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ، رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ"

"যে ব্যক্তি তার ভাইয়ের মান-সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।" -তিরমিযি, হাদীস: ১৯৩১

অতএব, গীবত থেকে নিজেকে রক্ষা করা যেমন জরুরি, তেমনি অন্যকে এই গোনাহে লিপ্ত হওয়া থেকে ফিরিয়ে আনার দায়িত্বও একটি ঈমানী কর্তব্য। হিকমত ও কৌশলের সাথে, সম্মান বজায় রেখে— আপনি নিজেও নিরাপদ থাকুন, সমাজকেও নিরাপদ রাখুন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গীবতের ভয়াবহতা উপলব্ধি করে, তা থেকে বেঁচে থাকার তাওফিক দিন এবং অন্যকে রক্ষা করার ঈমানি শক্তি দিন। আল্লাহুম্মা আমীন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০১
২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×