এভাবে শিখতে শিখতে একদিন দেখবো প্লেয়াররা বুড়ো হয়ে গেছে। তার পরেও বলবে শিক্ষার অনেক বাকি আছে আমাদের। কোন কিছু শিখে যদি তার প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে সে শিক্ষার কি মূল্য আছে?
সাংবাদিকরাও বলেন, এ ম্যাচ থেকে বাংলাদেশ দলের অনেক কিছু শিক্ষার আছে। তাই আমিও বলি, আমাদের এখনো অনেক কিছু শিক্ষার আছে। আরো শিক্ষার বাকি আছে কিভাবে বিশ্বের হেরে যাওয়া রেকর্ড গুলো ভাঙা যায়।
খুব কষ্ট লাগলো বাংলাদেশ দলের সর্বনিম্ন রানের রেকর্ড করায়। যদিও হার জিত খেলাতে থাকে, তার পরেও তো হারের একটা সাইজ আছে। এটা কোন সাইজের হার?
এত কিছুর পরেও, শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৭ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


