somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা ঝাপ দেবে দুই নরকের জীবনে।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড় ছেলেকে তাদের বাবা গতকাল বাড়ি ফিরে বলল , ‘ জানিস , দেশে ১৬ বছরের এক ছেলে drunk drive করে ৪ জনকে আহত করেছে, এদের মধ্যে একটা বাচ্চা স্পট ডেড!”
আমার ছেলের প্রশ্ন,’ ছেলেটা কি অমুসলিম ? নাকি বিদেশী?”
আমার বর প্রথমে এই প্রশ্ন আশা করেনি, তাই জিগেস করলো এই প্রশ্ন কেন?
ছেলে জবাব দিল, ‘ কারণ তুমি বললে Drunk, কাজেই সেতো মুসলমান হতে পারেনা! আর দ্বিতীয়ত ১৬ বছরে আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স দেয়না- তাই সে কি আমাদের দেশের ড্রাইভিং রুল জানেনা না নাকি এমন নিয়ম নেই এ জাতীয় কোন দেশ থেকে বেড়াতে এসেছে? ”

আমরা খুব দ্বিধায় পড়ে গেলাম এর উত্তর কি দেব। কারণ, আমরা সচেতনভাবেই্ দেশের কোন খারাপ ভাবমূর্তি তাদের সামনে তুলে ধরতে চাইনা। প্রবাসে থেকে মাতৃভূমি সম্পর্কে তাদের কোন নেতিবাচক ধারণা না হোক, তারা যেন বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে বরাবর গর্ববোধ করে।
দেশের কোন ঘটনা আলোচনায় তাদেরকে কারো কোন কৃতী অর্জনের কথা বলি, অদম্য পরিশ্রমে জয়ী হওয়া কারো গল্প বলি, আর নেতিবাচক দিকগুলি এভাবে আলোচনা করি যে ‘এই এই দিকে অনেক কাজ করার আছে - তুমি এই বিষয়ে পড়ালেখা করে এই বিষয় নিয়ে কাজ করতে পারো’ এভাবে।

আমার বাচ্চারাও অবশ্যই ফেরেশতা নয়, আর দশটা বাবা মার অন্য দশটা বাচ্চার মতোই – ভুল সে করবেই।
যেমন করেছে ফারিজ আহমেদ ছেলেটা। আমাদেরো সন্তান পালনে অনেক দিকেই ত্রুটি থাকবেই, যেদিকে অন্য অনেক বাবা-মা অনন্য!
কিন্তু, সমস্যা তখুনি হয় যখন রোগ নির্ণয়ের পর রোগ সারাতে ডাক্তারের কাছে না গিয়ে লজ্জা- শঙ্কায় ধামাচাপা দেয়া হয়। ছোট্ট টিউমার দুরারোগ্য ক্যান্সার হয়ে যায়।

আমার ছেলের প্রশ্ন ছিল - ১৬ বছরের ছেলে গাড়ীর চাবী পেল কিভাবে? গাড়ী বের করলো কিভাবে বাড়ি থেকে? মুসলমান হলে মদ খেলো কিভাবে? মদের টাকা পেল কোথায়? ট্রাফিক পুলিশ কি করলো ?
ছেলেটা তো নিজেও মারা যেতে পারতো মধ্যপ অবস্থায় ভিডিও, ছবি শেয়ার করতে করতে ড্রাইভ করে!

~ “ প্রশ্নগুলো সহজ , আর উত্তরও তো জানা!”

আজ এই ছেলের খুনসহ অন্যান্য অপরাধ ধামাচাপা দিতে তার বাবা , প্রাক্তন সাংসদ এইচ এম ইকবালের ভাই ছোট্ট বিষবৃক্ষে আলো – পানি বাতাস দিয়ে বিরাট অপরাধী বৃক্ষ লালন করছেন, রাতারাতি ছেলেকে মালয়শিয়ায় তার স্কুলে পাঠিয়ে দিচ্ছেন যেখানে অনিয়ন্ত্রিত জীবনযাপন করার কারণেই সম্প্রতি পাঠিয়ে দেওয়া হয়েছিল ।

সবাই ক্ষোভে ফেটে পরবে যে ছেলেটা পাড় পেয়ে গেল! কিন্তু আজীবন মাত্র ১৬ বছরে খুনে রাঙা হাত তাকে তাড়িয়ে বেড়াবে। ছাত্রনেতা অভির কথা কি কারো মনে আছে? বহু মামলার আসামী – শেষমেশ মডেল তিন্নিকে হত্যা মামলায় আত্মগোপনে। এরা আত্মগোপনেই বেঁচে থেকে প্রবাসে পশুর জীবন যাপন করে।

সে পালিয়ে আন্দামানেও গিয়ে লুকাক- অতীত তাঁর পিছু ছাড়বেনা। যেখানেই যাবে- পিছু নেবে মানুষের ফিস ফাঁস , কানা ঘুষা , ‘ আরে এই ছেলে না ...।“ মনুষ্য বিবর্জিত অভিশপ্ত জীবন।

অথচ, যতটুকু জানি আমাদের দেশে গাড়ীচাপা দিয়ে মানুষ হত্যার সাজা খুবই গৌণ। এছাড়া আইনের হাতে তুলে দিলে এই ছেলের শাস্তি হবে নিয়ম অনুযায়ী কিশোর সংশোধনের আওতায়। কিন্তু আশা করা যায় ছেলেটা শুধরে যাবে, তার বাবা- মাও সন্তান পালনে তাঁদের ভুলগুলি ধরতে পারবেন। আজকে তাঁদের নিজের ছেলেই তাঁরা হারাতে পারতেন, হারান নাই - প্রতিপালকের অনেক দয়া।

পালিয়ে পাড় পেয়ে গেলে আদতেই ছেলেটা দুই নরকের জীবনে ঝাপ দেবে- একটি পরপারে, অন্যটি এই জীবনে তার পরিবারের গড়ে দেয়া সুরক্ষিত নরকে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×