somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরগাঁয়ের জমিদার

০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরগাঁয়ের জমিদার
- ১৩/১২/৯৮
যাত্রা শ্যাষ কইরা রেলের গাড়ী থামল হৃদয়নগর জংশন,
জংশনের ভাঙ্গা পোড়া পুরনো দালানের দক্ষিনে বেলতলা।
গরুর গাড়ী চইড়া বেলতলা থিক ফের চলা শুরু -
বুকের মধ্যে ধক ধক কাপুনি দিয়া হৃদয়নগরের
সীমানা ছাড়াইয়া গাড়ী চলে আর চলে।
সেই চলার পথে বয়োঃসন্ধিগঞ্জও ছাইড়া গেলাম –

তারপরও কেবলই চলা, মাঠ প্রান্তর ছাইড়া চলা,
সব ছাড়াইয়া বয়ঃক্লান্ত আমি যৌবনপুরের হাটে
থাইমা গেলাম হঠাৎ।
তৃষ্ণায় ভালবাসার সওদা করতে
হাটে গিয়া দেখি, সমস্ত হাটে দখল দিয়া
তুমি একলা ব্যপারী।
দারুন কড়া কন্ঠে আমারে
সওদা দিবার অস্বীকার করলা।
কি করি কও?
মরন তৃষ্ণা লইয়া মরতেও পারিনা
আবার যাত্রাও আমার শুদ্ধ হয়না।

বুঝিনা আমি,
উপযুক্ত বিনিময় পাইয়াও ক্যন তুমি
আমারে সওদা দিবার চাওনা?
সামর্থ্যেরে আটকাইয়া ক্যান তুমি
কিছু বুঝবারও চাওনা?

আশা হারাইয়া, সামর্থ্যেরে জামানত রাইখা-ই
আমি অন্তরগাও গেলাম নিজের ভিটায়।
ঐখানেও তোমার পেয়াদা ঢ্যটরা দিয়া
আমার ভিটা নিলাম করে। বুঝলাম,
তুমি হাটের সাধারন ব্যপারী নও,
মস্ত বড় সওদাগর তুমি,
জমিদারীতেও দখল দিছো।

তারপর ...
সামর্থ্যরে ফেরত না পাইয়া অক্ষম
আমি ঘূর্নিপাক খাই তোমারই চতুর্দিকে।
বসত বাটি হারাইয়া সামর্থ্যহীন আমি
আইজও তোমার সওদার আশায় কান্দি।
আমারে তুমি কানবারও দেওনা,
আবার হাসলেও টুটি চাইপা ধরো।
ধিকৃত উপহাসে বিরহ দিয়া
যে তুমি এত সুখ পাও -
বুকের কসম দিয়া কও দেহি,
তোমার ভিটায় এতটুকু দখল
আমারে দাও নাই কোনদিন?

তবুও কিছুই কইনা আমি -
সওদা তুমি নাইবা দিলা,
এতবড় সওদাগর;
জমিদার তুমি,
অন্তত
তোমার জমিদারীর
এক নগন্য, প্রজা কইরা হইলেও
বাঁচতে দিও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×