গল্পটি বাস্তব ঘটনা থেকে বলা এবং এখানে কোনও রূপকথার বা বানানো কোনও কথা সন্নিবেশিত করা হয়নি বা কোনও কল্প কাহিনীও নয় ।
সুতারাং বিশ্বাস করতে পারেন নিঃসন্দেহে । আমি একটি কুকুর পুষি কুকুরটি দেশি জাতের কোনও বিদেশী জাতের নয় এবং আমাদের বাড়ীতে আগে ত্থেকেই কুকুর পালিত হয় কুকুরটি আমার চাচা আগে পুষতও সে মারা যাবার পর আমার দায়িত্তে চলে আসে লালন / পালন করার ।কুকুরটির বয়স হবে প্রায় ৮ / ১০ বসর । কুকুরটি কোনও অপরিচিত লোককে বাড়ীর মধ্যে প্রবেশ করতে দিতে চায় বা দেখলেই সাংঘাতিক ভাবে ঘেউ ঘেউ করে । তাকে প্রায় সময়ই বাড়ীর আঙিনার মধ্যে ছেড়ে দেওয়া থাকে তবে কম সময়ই বেধে রাখা হয় । আমি যখন বাড়ির আশে / পার্শে হেঁটে হেঁটে কোথায়ও যাই ও তখন পিছে পিছে যেতে থাকে এবং যেখানে আমি থামি ঔ সেখানে থেমে যায় মনে হয় ও আমার দেহরক্ষী হিসাবে কাজ করছে । একদিন আমরা ৩ /৪ জন বন্ধু মিলে বাড়ীর বাইরের আঙ্গিনাতে যেখানের জায়গাটিতে ঘাস আছে তখন জোস্না রাত আবছা আলোর অন্ধকারে বসে গল্প করছি ও তখন আমাদের পার্শেই বসে আছে ।হটাত দেখি কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে আমাদের চেয়ারের দিকে চলে আসছে তখন তাকিয়ে দেখি চেয়ারের কাছাকাছি একটি বিষধর সাপ । আমি আবার আগে থেকে্ অভ্যাস্থ ছিলাম যে কুকুরটি ঘেউ ঘেউ করলেই বুঝতাম কিছু একটা ঘটনা আছে । শুনেছি কুকুরের ঘ্রাণ এবং ইন্দ্রিয়ও শক্তি খুবই শক্তিশালী যা দিয়ে সে একদিনের চেনা ঘ্রাণ দিয়ে চিনে ফেলে বা বুঝতে পারে এবং তারা প্রভু ভক্তও বটে । কুকুরটির আরও কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে । তাই কুকুরটিকে আমি খুব বিশ্বাস করি ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



