
আমরা দু বন্ধু মিলে একদিন সিদ্ধান্ত নিলাম আমরা মটর সাইকেলে চড়ে দু জনে বাংলাবন্ধে যাব ।
মোতাবেক ভ্রমণ সূচি তৈরি করলাম কোন পথে কিভাবে যাব কখন রওনা দেব এবং পথে কি কি করবো বা কোথায় কোথায় থামবো । সে অনুযায়ী একদিন রওনা দিলাম এবং আমরা দুজনেই পরে নিলাম হেলমেট, গায়ে রেইনকোট , হাতে হাত মোজা পায়ে জোতা । সংগে নিলাম পানি বাড়ী থেকে নিলাম জল খাবার তা বাড়ীর বানানো আর পথে কোনো কোনো হোটেলে খেয়ে নেবো ভাত আর পথে দেখবো নিদর্শন গুলি জেলায় জেলায় থাকবো আবাসিক হোটেলে যেখানে সন্ধা হয়ে যায় । আমার আবার ভ্রমণ পথে বাসে/ ট্রেন এ যাওয়ার সময় ছোট বেলায় থেকেই পথের গ্রামের এবং স্টেশনের নাম গুলি পড়া ও মনে রাখা তাই আমার অনেক এলাকার অনেক নাম মনে আছে । যেখান থেকে আমরা রওনা দেবো সেখান থেকে বাংলাবন্দের দূরত্ব প্রায় ৩০০ / ৪০০ কিলোমিটার । শুরু হোলও যাত্রা ভোর ৫ টায় । প্রথমে আমিই মটর সাইকেলটি চালাচ্ছিলাম পরে ও চালাবে যখন আমি ক্লান্ত হয়ে যাব । পথের নামগুলি বলে যাই যে নামগুলি পথে দেখেছিলাম তা হোলও , চড়ইমারি , মুলাডৃলি , কদমছিলাম , চিলমারি , তাড়াস , হাঁটুভাঙ্গা , হবিতপুর , নন্দিগ্রাম , সাকপালা , বাঘা , চারঘাট , ক্ষেতলাল , কাউনিয়া, ডোমার , জলঢাকা , বুড়িমারি , আদিতমারি , চিরিরবন্দর , পত্নীতলা , লালপুর , রানীসংখৈ ল , মিঠাপুকুর , অরনখোলা , , আড়ানি , ঘোড়া ঘাট , সুন্দরগঞ্জ , আক্কেলপুর , ভাতগড় , নাচোল ,বোদা , বুল্লি, হাড়ীভাসা , ধাক্কামারা , ভজনপুর , তেতুলিয়া সহ নানা চমৎকার চমৎকার নাম । চলমান ২
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



