কয়েকদিন ধরে দারুন সুন্দর জোৎস্না উঠছে।
চাঁদের আলোয় ছাঁদ আর উঠানের সমস্ত অংশে ছড়িয়ে যায় অসম্ভব সুন্দর এক অনুভূতি।
যেই অনুভূতি বরাবরই আমাকে মোহিত করে।
চোখ তুলে তখন দুচোখ ভরে চাঁদকে দেখতে ইচ্ছা করে।
কিন্তু তা মনের মাঝে আরো এক অনুভূতির সৃষ্টি করে।
এই অনুভূতি বেদনার।
বিষাদের।
যেই অতীতের কথা মনে করতে চাই না, সেই পুরানো অনুভূতি।
কেন যেন চাঁদের দিকে ভাল করে তাকালেই তার কথা মনে পড়ে।
যদিও চাঁদের সাথে তার চেহারার কোন মিল নেই।
হয়ত ভাললাগার দিক থেকে মিল আছে, তাই।
মন থেকে ভালবাসা, প্রথম প্রেম, স্বর্গীয় প্রেম ইত্যাদি ইত্যাদি সবই হারিয়ে গেছে জীবন থেকে।
নিজেকে মাঝেমাঝে পরিত্যক্ত খোলসের মত মনে হয়।
এইটাও একটা অনুভূতি।
কিন্তু অনুভূতি হলেও এটা করুণ।
মনের সিন্দুকে তালাবদ্ধ করে রাখা পুরাতন কোন অনুভূতি।
মানুষের জীবনের অনুভূতিগুলোও ভিষন অদ্ভুত।
মানুষকে এরা কাঁদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



