somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক প্রতিবন্ধীর অবিশ্বাস্য মানবিকতার কাণ্ড উদাহরণ হয়ে থাকবে

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের আকাশে তখন দলা দলা মেঘের ছুটাছুটি। আর আমি ছুটছি ক্যাম্পাসে ফিরবো বলে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত ১১টা। রাস্তায় তখন দূরপাল্লার বাস-্ট্রাকের আনাগোনা। টিউশনি করিয়ে পল্টন মোড়ে ক্ষুধার্ত এই যুবকের অসহনীয় অপেক্ষা। বেশ সময় বাদ এই ক্লান্তি ও অপেক্ষার অবসান ঘটালেন ‘এটিসিএল’ বাস মহাশয়। তড়িঘড়ি করে উঠেই ‘প্রত্থম’ সিটটা দখল করলাম।

উঠেই লক্ষ্য করলাম সামনের উল্লেখিত ও নির্দেশিত- মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের ৯টি সিটের একটিতে বসে থাকা এক কম বয়শী (চোখের আন্দাজে) এক যুবক বারবার অন্য যাত্রীদের সময় জিগ্বেস করছে। আমাকেও একবার জিগ্বাসিলো সে। এবং বারবার তার গন্তব্যের স্থান পরিবর্তন করছে। কখনও শাহবাগ কখনও সাভার আর কখনও কাটাবন যাবেন বলে বিড়বিড় করছে। এবং তার শরীরের ভাষাও স্বাভাবিক মানুষের মত না। মুরব্বি টাইপ এক লোককে তো মোটের উপর কুড়িখানেকরও উপর খাড়া সালাম দিলো সে। বুঝতে পারলাম এগুলো স্বাভাবিক মানুষের আলামত না। কিন্তু কাহিনীযে এখনও অপেক্ষার ডালা সাজিয়ে বসে আছে। খানিকটা বাদে একই বাসে আরও এক যাত্রীর প্রত্যাবর্তন।

ঠিক দরজা বরাবর দাড়িয়ে ঐ যাত্রী তার অসহায়ত্বের কথা সবাইকে শোনাচ্ছেন। এক দুর্বিষহ দুর্ঘটনায় তার বাম হাত ও ডান পা অচল প্রায়। এখন চিকিৎসা করতে তার প্রচুর টাকার প্রয়োজন। তাই ঘুরে ঘুরে লোকাল বাসগুলোতে টাকা সংগ্রহ করছেন। কিন্তু আজব বিষয়টি হলো, বাসের এতজন যাত্রীর মধ্যে কেউই প্রথমে এগিয়ে ঐ লোকটিকে টাকা দিচ্ছিলনা। ঐ প্রতিবন্ধী ছেলেটিই প্রথম হাত বাড়িয়ে দিলো। এবং তার হাতে গুজে রাখা ৩ টাকা (একটি ২ টাকার নোট আর একটি এক টাকার পয়সা) সেই অসহায় যাত্রীর হাতে দিয়ে দিলো। এবং টাকা দিয়েই একটি কথা বললো, চিকিৎসা করাবেন কিন্তু। আরও আজব বিষয় হলো, ঐ ছেলের টাকা দেয়ার দৃশ্য দেখে বাসের অধিকাংশ যাত্রীই কম বেশি সাহায্য করেছে। তারপর বাসের কনডাক্টার সেই প্রতিবন্ধী ছেলের কাছে ভাড়া চাইলে ছেলেটির নিদারুণ সরল ভাষায় উত্তর, ভাই টাকাতো নাই। কনডাক্তার বিষ্মিত হয়ে কি বলবে কূল-কিনারা না পেয়ে অন্য যাত্রীর দিকে চলে গেল।

উত্তর আধুনিক যুগের সভ্য খোলসে অমানবিক আর অসভ্য লোকের ছড়াছড়িতে বিশ্ব এখন গর্ভবতী। মানুষ মানুষের জন্য কথাটি এখন বইয়ের পাতায়ও কেমন যেন ফ্যাকাশে আর রূপকথার শব্দ ঠেকে। এই সভ্য মানবজাতির কাছে মূল্যবোধ কিংবা মানবিকতা এক বিপন্ন প্রায় বস্তুর সমতুল্য। এ জগতে যে শুধুই কাদা ছড়াছড়ি, ‍বুনোদের আগ্রাসন আর ভণ্ডদের বিস্ফোরণ............
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×