তোমার পরিপুষ্ট ভালোবাসা নিয়ে আমি উড্ডীন হয়েছিলাম
তোমার মধ্যবয়সী দেহের উষ্ণতায় সুবাসের ঢল নেমেছিলো
তোমার চোখে আমি চোখ রেখেছিলাম __
আহা ! আমাদের আকাশভরা পরিপূর্ণ গোল চাঁদ ছিলো।
উর্বর ভূমির মতোন তুমি ফলবতী ছিলে
ভালোবাসা বপণ করে পুলকের ফলন বেশ ভালো হয়েছিলো
তুমি আমি হারিয়েছিলাম অগাধ আর অথই নীলে
আমাদের কথাগুলি গান হয়েছিলো।
সোনালী পাকাধান হেমন্তের বাতাসের ভীড়ে চিকচিক দুলছিলো
হাতের মুঠোয় জমেছিলো লালসার আকাঙ্ক্ষা
তোমার জন্য ছিলো আমার কত না প্রতীক্ষা
বাতাসের কানে কানে কত গান ভেসেছিলো।
দেহের সবটুকু দাহ দিয়ে ভালোবাসা আর প্রেম হয়েছিলো
তোমাকে আমাকে কে যেন কোথায় ডেকে নিয়েছিলো।
১২.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


