যে নারীকে আমি ভালোবাসি, সে মুখ ফিরে চাওনা
যাকে ভালোবাসিনা, সে ফিরে ফিরে চায়
যাকে আমি ভালোবাসি সেই কত না কাঁদায়
যাকে বাসিনা তার আবার কত না বায়না।
নারীকে ভালোবেসে রাতের আঁধার গাঢ় করে তুললাম
নারীর গহীনে অবাগহনে কত অপেক্ষার প্রহর
নারীর জন্য ভোরে সদ্যফোটা গোলাপগুচ্ছ তুললাম
তবু আমার ভালোবাসার নারীর কত না কহর।
নারীকে ভালোবাসতে কিনেছি গাড়ী, করেছি বাড়ি
ভালোবাসার বাজার থেকে কিনেছি সাতনরীর হাড়
ভালোবাসার নারীর জন্য পবিত্র করেছি হৃদয়ের পাথার
ভালোবাসার নারীর জন্য কিনেছি মসলিন শাড়ি।
ভালোবাসার নারী তবু পাইনা আধুনিক যুগে
ভালোবাসি আর প্রেম করে চলি, যুগের হুজুগে।
১২.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


