স্বপ্নগুলোকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঘর থেকে
সুখ আর শান্তির জন্য অপেক্ষাকাতর মনকে শাসিয়েছি
দুঃখ আর বেদনার জলদের আমি খুব আপন করে নিয়েছি
কষ্টের নদী ঘিরে চলেছি অনন্তে অজানায় একেবেকে।
বিলাস আয়েস আর পুলকের জন্য আমি কাতর নই
দুঃখ দৈন্য দশা আর কষ্টের খনিজে আমি পাই আনন্দ
সত্য আর সুন্দরের ভিতর আছে কত গতি লয় ছন্দ
পৃথিবীর কাউকে আমি আর মানিনা সই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


