ফাগুন এসেছে পৃথিবীর বনে, আমাদের মনে আসে নাই ফাগুনের রং,
কেমন বিবর্ন আর পাংশুটে আঁশটে আর তামাটে আমাদের হৃদয় __
অথচ চারপাশে কত আনন্দ, কত আয়োজন, সাজ আর ঢং,
আমাদের হৃদয়ে ঘুণে পোকাদের গান, ছন্দ ঘ্রাণহীন বিবর্ণ মলয়।
পৃথিবীর বনে ফাগুন আসে, তার কোনো বিবর্নতা নেই, ক্ষয় __
ফাগুনের গান গেয়ে গেয়ে আমরা শুধু ক্রমাগত ক্ষয়ে ক্ষয়ে যাই
ফাগুন ঠিকই আসে আবার সাজ সাজ রবে, বাজিয়ে সানাই
আমাদের মনে আসে নষ্ট, মৃত্য আর ছন্দহীনতার ভয়।
ফুল ফোটে, পাখি গায়, উপচে পড়া আবেগে বয়ে যায় দক্ষিণা মলয়
তরুণ-তরুণী নব দম্পতি প্রেমিকযুগল ঘটা করে আস্বাদ নেয় ফাগুনের__
রঙে, সঙে, ঢঙে ছন্দগীতি গভীরপ্রীতেতে ভরে যায় প্রেমের আলয়
আমরা দুজন শুধু স্মৃতি মন্থন করি, কষ্ট পাই, ব্যথা পাই ঢের।
ফাগুন এসে আগুন দিয়ে যায়, দিয়ে যায় আনন্দ, কত গীতিকবিতা __
আমরা দূরদেশে থাকি, নির্বাসিত বসন্ত দিনে ঝরে কামনার পাতা।
১৪.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


