ভালোবাসা দিবসে আমি ভালোবাসাহীন
সরকারি চাকরিজীবী প্রেয়সী দ্বীপ দর্শনে __
কে দেবে আমারে একটু ভালোবাসা ঋণ,
একা আজ পড়ে থাকি নিঝুম নির্জনে।
শিশু মতোন প্রেমগুলো বুকের গভীরে চিক্কুর মারে
থাপথুপ করে আমি কাঁদন থামাই __
এই বয়সে আমি হায় কার হবো জামাই,
রাতের গভীরে আমি ঢুকি কার ঘরে।
অধ্যাপক-প্রেমিক আমি, আছে আমার সমাজ
ব্যক্তিত্ববান ভালোবাসাগুলো দেবো কারে হায় !
ভালোবাসার জন্য আমি মরি আজ লজ্জায় __
কে দেবে আমারে এতটুকু ভালোবাসা আজ ?
লোক লজ্জার কাছে ভালোবাসা হয়েছে ইতিম
পুড়ে ঝাঁঝড়া হলো আমার ফসলী জমিন।
১৪.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


