ভুলে, ভাষায়, ভীষণ অনুভবে অন্ধকারে হাতে হাতড়ে মরি পিচ্ছিল মাছ
মাছগুলো চলে যায গহীন জলের পাতালে __
স্মৃতির মানবী তুমি চিকচিক জ্বলো সাদারোদে মনের চাতালে,
আহা! আমার চারপাশে ঠিকই ফলবতী হয় গাছ।
তুমি সময়ের চাপে চলে গেছে দিগন্তের ওপারে ধু ধু প্রান্তরের সীমায়
এদিকে আমি ভালোবাসা জমাই আমার জীবনবীমায়
ভালোবাসা জমে জমে হয়ে গেলাম ভালোবাসার পুঁজিবাদী এক শিল্পপতি
অথচ আমার ভালোবাসা মজুদ, চারপাশে কত ভালোবাসা প্রেমপ্রীতি।
ফুলের ঘ্রাণে কাতর হই বলে আমি শাহবাগের মোড়ে যাই না __
নারীর চুল বাতাসে উড়লে প্লাবিত করে মনের সীমানা
__এই জন্য আমি চোখ মেলি না মানবীর চুলে, চোখেম বুকের আকাশে __
তোমার ভালোবাসা ভাসে আজ সুবাসিত বাতাসে।
সময়ের আস্তরণে ভালোবাসার মানবী আমার ঢাকা পড়েছে মৃত্তিকার স্তরে
মনের কানায় কানায় তবু ভালোবাসা জমে থাকে বিস্তারে বিস্তারে ।
০৫.০৩.২০১৪
স্মৃতির মানবী //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


