বিলুপ্ত নগরীর কিংবদন্তি তুমি, তুমি আজ স্মৃতির মিনার
তুমি আমার অতীত সোনালী যুগ
ক্ষমতাধর বিশ্বের রাজা আমি, মজুদ আমার কোটি দিনার
চারপাশে তবু তোমার হুজুগ।
তুমি আমার উর্বর যৌবনের প্রখর ঝুরঝুর মৃত্তিকার সহজ চাষের প্রণালী
তুমি রূপকথার অবিশ্বাস্য কাহিনীর নায়িকা
কে বলবে তুমি আমার ছিলে প্রেমিকা ?
রাতের নির্জন আঁধারে জ্বলে তোমার ঘ্রাণময় ভালোবাসার দীপালি।
সন্ধ্যা ঘনিয়ে আসে, আঁধারগুলো পাতা মেলে ছেয়ে রাখে রাত
নদীরা নির্জনে বয়ে বয়ে ভোরের সাগরের মোহনায় মেলে
আমি খুঁজে মরি তোমার নরমকোমল সেই ভালোবাসার হাত
প্রত্যুষে কৃত্রিম শাওয়ারে গা ভেজাই তবু ঘটিত মিলনের ছলে।
তুমি আজ হাওয়ার মানবী, কিংবদন্তি আর জনশ্রুতি
ধরার ধূলিতে আর কি পাবো ? __ হারানো ভালোবাসা, প্রীতি।
০৬.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


