জলের মতোন সহজ একটি জীবন চেয়েছিলাম,
মাটির মতেন চেয়েছিলাম একটি মন __
স্বতঃস্ফূর্ত সকালের সাদারোদ চেয়েছিলাম,
একটি পবিত্র নারীর রমণ।
নারীরা আজ গোয়েন্দাকাহিনীর মতোন রহস্যময়,
পুরুষরা ডাকাতদের মতোন মায়াহীন __
শিক্ষিতরা আজ বড় বেশি রসময় ;
প্রান্তিক তৃণমূলের ক্রমাগত বাড়ছে ঋণ।
পথের মতোন সহজ হতে গিয়ে হয়েছি নগরীর কানাগলি
মানুষের মতোন মানুষহতে গিয়ে হয়েছি মানুষের মুখোশ
পেটে ভর্তি কুটবুদ্ধি, রিরংসা আর কঠিন রোষ
ঘটিত ঘটনে ক্রোশে নিজে নিজে জ্বলি।
জলের জীবন পাবো কোথায় ? মানুষ আজ কৃত্রিম মানবিক
কী কাজে আসবে আমার এই ক্ষুদে লিরিক।
০৬.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


