কিছুই থাকেনি অবশিষ্ট, এতটুকু সম্মান ছিলো বুকপকেটে
তাও ক্ষয়ে গেলো এবারের অতিবর্ষণে।
তুমি এক চিলতে ভালোবাসায় ভাস্বর ছিলে মানসপটে
সহসা ধ্বংসাবশেষে পরিণত হলো বিকর্ষণে।
এবার আমি কোথায় যাবো, কার কাছে ধর্ণা দেবো এই দুর্দিনে আমাকে একটু ভালোবাসা দাও
আমি কার দুয়ারে এই বয়সে ঠায় দাড়িয়েঁ থাকবো দুলোকমা ভালোবাসার জন্য
তুমি জানো না ব্যক্তিত্বকে বড় করতে গিয়ে ক্যাম্পাসের কোনো মেয়ের সাথেই আমার সখ্যতা গড়েনি
তুমি জানো না স্বার্থের জন্য আমি হয়নি এতটুকু বন্য।
অপেক্ষার পাতায় পাতায় স্তুপ হয়েছে আমার হৃদয়
প্রেমের দহনে ভালোবাসার ভাষায় ভরপুর হয়েছে আমার মনের মণিকোঠা
তোমার জন্য কাতর হয়ে বসে আছে আমার রক্তের মিছিল
আমি সহায় সম্বলহীন এক নিঃস্ব মানুষ ঘড়ির গতিপথ নিরীক্ষা করি।
বর্ষার জলে ধুয়ে গেলো আমার ভালোবাসার উত্তাপ
এবার হবে কি তোমার সাথে ভালোবাসার সংলাপ।
১৩.০৩.২০১৪
একটি নিজস্ব সনেট //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


