কেমন আলগা হয়ে গেছে বাঁধন, ঢিল হয়ে গেছে গিটেঁর জোড়া,
গতরাতে শ্মশানে গেছে মাঝি পাড়ার খুড়া __
তোমাকে ভালোবাসার প্রাঞ্জল শব্দমালা জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে আকাশে,
সময়ের দহনে কেউ থাকেনা কাছে।
আপন করবো বলে এই শহরে কত মানবীর মুখে রাখলাম চোখ
ছোট্ট একটি বাড়ির দুকাঠা জমির জন্য বিন্দু বিন্দু ঘামের নির্যাসে জমালাম কিছু কানাকড়ি
রঙ বদলায় বিদগ্ধ কত শত লোক
লুটেরাদের আজ কত আলীশান বাড়ি।
ভালোবাসার শিশিরে আমি ঘাসের শাখা ছুঁইতে চেয়েছি
পবিত্র এক অনুভবে সফেদ দুধজলে ধোয়াতে চেয়েছি প্রেয়সীর নগ্নশরীর
মনের নিপুণ প্রয়াসে আরাধ্যকে এঁকেছি
তবু কাল আর কুজনের জন্য নষ্ট হয়ে যায় নীড়।
সময় সব লণ্ডভণ্ড করে ঝঞ্ঝাত্তোর বিপর্যস্ত করে দিয়ে যায় আমাদের জীবন
তবু অঙ্কুরিত হতে চায় আমাদের ভালোবাসার মন।
১৩.০৩.২০১৪
তবু অঙ্কুরিত হতে চায় আমাদের ভালোবাসার মন //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


