বর্ষার জলে ভালোবাসা ভিজেছিলো,
পাতার আড়ালে ফুটেছিলো দুটো কদমফুল
সুন্দরে প্লাবিত হয়েছিলো নদীর দুকূল __
কে যেন কার মন কেড়েছিলো।
কামনার ঠোঙায় ভরানো ছিলো রমণের রস ;
ভালোবাসার জন্য যেন কে করেছিলো অবস,
বর্ষার জলে যেন কচুপাতায় মারবেল খেলছিলো __
কার চোখে যেন চোখ পড়েছিলো।
বর্ষার ভিজে সেদিন সন্ধ্যার বাতাসে
গুড়ি গুড়ি বৃষ্টির দৃষ্টির তৃষ্ণায়__
তারাগুলো নিভেছিলো শূন্য আকাশে
দুরুদুরু মন কাঁপছিলো ডঙ্কায়।
বর্ষার ভেজালে সেদিন দুটো কদমফুল
তাই দেখে ফুটেছিলো প্রেমের মুকুল।
১৪.০৩.২০১৪
বর্ষার ভেজালে সেদিন দুটো কদমফুল //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


