আমি পথের কাছে হেরে গেছি,পথ আমাকে নিয়ে চলে,
আমি জলের কাছে হেরে গেছি, জল আমাকে স্রোতে ভাসায়,
আমি সময়ের কাছে হেরে গেছি, সময় আমাকে ক্ষয়ে দিয়ে যায়,
আমি তোমার কাছে হেরে গেছি, তুমি ভালোবাসা বদল করো।
আমি দিনের কাছে হেরে গেছি, দিন রাত্রির কোলে আত্মসমর্পণ করে,
আমি রাত্রির কাছে হেরে গেছি, রাত ভোরের অালোয় মিলিয়ে যায়,
আমি স্বপ্নের কাছে হেরে গিছে, স্বপ্ন আলেয়ার সাথে খেলা করে,
আমি মানুষের কাছে হেরে গেছি, মানুষগুলো প্রতারণা করে।
আমি তাই পথ চলিনা, থেমে থাকি পাহাড়ের মতোন,
আমি তাই জলের কাছে যাই না, স্রোতের করাল থাবায়,
আমি স্বপ্নের কাছে যা্ই না, স্বপ্ন ভঙ্গে আমি বিক্ষত হই,
আমি আর তোমাকে ভালোবাসি না, তুমি শুধ কষ্ট দাও।
আমি আজ মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি ;
কল কল ধ্বনি তুলে তবু গেয়ে যায় কত অনুরাগি।
১৬.০৩.২০১৪
মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি /
শাফিক আফতাব /

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


