ভালোবাসাগুলো বহুদিন বন্দি ভাষা আর বোধের ঘরে
ভালো না বেসে বেসে ভুলে গেছি ভালোবাসার সূত্র
অনাথ বালকের মতোন তাই ডুকরে কেঁদে মরে
ডাল ভাতই খেতে চায়, প্রয়োজন নেই নাকি রাজপুত্র।
সময়ের যাঁতায় হৃদয়ের খাতায় আজ বিবর্ণতার ছাপ
সব হারিয়ে তবু ভালোবাসাটুকু নিয়ে বাঁচতে চায় মন
ভালোাবাসাতেও ছেয়ে গেছে কেমন ইতর পশুর রমণ
ভাষা আ বোধের ভেতরেও কেমন অশ্রাব্য প্রলাপ।
যাপিত জীবনের পথে দেখি মানুষগুলো কেমন স্বার্থান্ধ
জনসভায়, টকশোতে পাঠ করেন কেমন প্রাঞ্জল প্রবন্ধ
বয়সের ভারে আমার পাঁজরে আজ গুড়ি গুড়ি ব্যথা
পড়বে না জানি, তবু প্রতিদিন লিখে যাই কিছু কবিতা।
শিশুর মতোন ভালোবাসার স্বাদ নিতে তুলেছি দুই হাত
প্রতীক্ষায় থাকি, তবু আসেনা পবিত্র ভালোবাসার প্রভাত।
১৭.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


