মাত্র তো আর কটা দিন__এই ভাঙা বছরের কটা মাস
দুঃখ কোরনা। আগামী বছরের শুরুতেই একটা শুভ সংবাদ দেবো তোমাকে।
দেশের প্রবৃদ্ধির হার বাড়ছে। অর্থনৈতিক সচ্ছলতা__শিক্ষার হারও
মাথাপিছু আয় বাড়ছে। বেকারদের কর্মসংস্থান হচ্ছে। মানুষ খেয়ে পড়ে বাঁচছে
চিন্তা কোরনা__শীঘ্রই তোমাকে একটা সারপ্রাইজ দেবো ।
দেশে যুদ্ধাপরাধির বিচার চলছে। স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত হচ্ছে।
সুশীল মানুষরা নির্মাণ করছে শোষণমুক্ত সমাজ__প্রযুক্তির বদৌলতে
গ্রামের প্রত্যেন্ত অঞ্চল আজ মেধাবীতে সয়লাব ।
চিন্তা কর না ভালো কিছু একটা হবেই আমার।
এই তো পৈত্রিক সম্পত্তির মামলার রায়টা হবে খুব শীঘ্রই
অফিসের দলাদলিও কমতে যাচ্ছে শুনেছি। আমার গবেষণাপত্রটির তৃতীয়
প্রুফ দেখার কাজও শেষ। চিন্তা করোনা জাতীয় জার্নালে এবার নাম আসবে আমার।
মিছেয় ভাবছো কেনো ? বড়ভাই বলেছে __রাজনীতিটা কি এমনি এমনি করি ?
আঙুল ফুলে সে নাকি কলাগাছ বানাবে, আমাকে বর দেবে, তুমি নাকি হবে স্বর্গের অপ্সরী।
০২.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



