এসো শীতরাতে একদিন ; বিন্দু বিন্দু আনন্দের শিশিরে __
তোমাকে ভেজাবো এবার সুন্দরের জলে।
তুমি ছলোছলো আবেগে অনুরাগে দেবে সুবাসিত উষ্ণতা ;
আর অমনি রচিত হবে আমাদের অমর কবিতা।
সেই কতদিন অপেক্ষার বুভূক্ষু বাক্যের ব্যঞ্জনায়, বসে আছি অঘ্রাণে ;
ধানক্ষেতে মঞ্জরীর সুদৃশ্য অবলোকন, অলসরোদেরা কেমন গা মুড়ে
বসে আছে, সেই থেকে ফুটে আছি গোলাপকলি ,
অন্তর্গত সুন্দরের কী সুন্দর দৃশ্যপট, তোমাকে অকপটে পেতে বসে আছি।
এসো শীতরাতে একদিন,
বিন্দু বিন্দু আনন্দের শিশিরে তোমার অন্তর্গত সুন্দরের শাপলারবনে
হংসবলাকা বসে আছি। জলবিহারে তোমাকে ভাসাবো নন্দন ব্যঞ্জনায় __
দেখবে তোমার প্রশ্বাসের সুবাসে ভোরের পাখিরা গান ধরেছে, সূর্যমুখী
আমি ফুুটে আছি শুধু তোমার জন্য।
এসো শীতরাতে একদিন ; বিন্দু বিন্দু আনন্দের শিশিরে __
০৪.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


