somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা বিশ্বের মানুষ যাতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সে রকম একটি প্রকল্প নিয়ে কাজ চলছে। মার্কিন একটি প্রতিষ্ঠান ‘আউটারনেট’ নামের একটি নেটওয়ার্ক অবকাঠামো তৈরির এই পরিকল্পনা করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডিসকভারি নিউজ।

আউটারনেট হবে কিউব স্যাটেলাইটে তৈরি একটি গ্লোবাল নেটওয়ার্ক যা মহাকাশ থেকে সারা পৃথিবীর মানুষের কাছে বিনামূল্যে ইন্টারনেট ডাটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এই নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করা সম্ভব হলে পৃথিবীর সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পৌঁছাবে। এতে কোনো সরকারি বিধিনিষেধ আরোপের সুযোগ বা ফিল্টার করার সুযোগ থাকবে না।
আউটারনেট প্রকল্প নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা মিডিয়া ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড (এমডিআইএফ)।

এমডিআইএফের প্রস্তাব অনুযায়ী, শত শত কিউব স্যাটেলাইট তৈরি করে মহাকাশে পাঠানো হবে এবং সেখানে এই স্যাটেলাইটগুলো একত্রে কাজ করবে। এই নেটওয়ার্ক সিস্টেমের আওতায় মাটিতেও কিছু স্টেশন স্থাপন করা হবে। এই নেটওয়ার্ক ব্যবস্থায় যে কেউ তাঁর ফোন বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


এমডিআইএফের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৪০ শতাংশ মানুষের কাছে এখনও ইন্টারনেট সুবিধা পৌঁছেনি। এটা কেবল সরকারি বিধি নিষেধের কারণেই নয়, ইন্টারনেটের অতিরিক্ত খরচও এর অন্যতম কারণ। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিয়ে যেতে যে খরচ হয় সেটিও কারণ। ‘আউটারনেট’ বাস্তবায়ন করা সম্ভব হলে সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র কিংবা আফ্রিকার দুর্গম কোনো গ্রামেও পৌঁছে যাবে ইন্টারনেট। নিউইয়র্ক কিংবা টোকিওর মানুষ যে খবর জানতে পারবে আফ্রিকার দুর্গম গ্রামের মানুষ একই সময়ে সেই খবর জানতে পারবে।

আউটারনেট হবে একমুখী নেটওয়ার্ক ব্যবস্থা। অর্থাত্ ডাটা ফিডার থেকে স্যাটেলাইটে যাবে এবং সেখান থেকে সবার কাছে সম্প্রচারিত হবে। অবশ্য যথেষ্ট পরিমাণ তহবিল পেলে এমডিআইএফ এই প্রযুক্তি আরও উন্নত করার পরিকল্পনা করছে।

এমডিআইএফ জানিয়েছে, প্রতি ইউনিট কিউব স্যাটেলাইট তৈরি করতে এবং উেক্ষপণে এক লাখ থেকে তিন লাখ মার্কিন ডলার পর্যন্ত খরচ হবে। শিগগিরই এরকম স্যাটেলাইটের প্রথম চালান মহাকাশে উেক্ষপণের কাজ শুরু করবে মার্কিন প্রতিষ্ঠানটি।
বিস্তারিত জানা যাবে এই সাইটে
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×