somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপকারের প্রতিদানঃজড় পদার্থ ও ‘মানুষ

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার সবচেয়ে আপন ও কাছের দুইটি বন্ধু হচ্ছে আমার মোবাইল সেট আর ল্যাপটপ।এরা কখনো আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেনা।সবাই যখন আমাকে ছেড়ে চলে যায়,এই বন্ধু দুইটি তখনও আমার পাশে পরে থাকে।কোন আপন জনকে ফোন দিলে যখন আমি শুনি,“‘দোস্ত’,একটু Busy আছি রে।”আমার এই কাছের দুইটি বন্ধু তখন যেন নীরব ভাষায় বলে,“সমস্যা কি বন্ধু,আমরা তো আছিই।”এ জীবনে অনেক বন্ধু জুটেছে,আবার হারিয়েও গেছে।আমি কাউকেই তেমন একটা মিস করিনা।কিন্তু একটা বন্ধুকে মিস করি,সেটা হলো আমার বাইসাইকেল।তিন বছর আগে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।আমি এখনও সেই সাইকেলটাকে মিস করি,খুব মিস করি।অনেকে ঠাট্টা করে বলতে পারে “আহা,জড় পদার্থের প্রতি ভালবাসা!”আসলেই,আমি কিছু জড় পদার্থের প্রতি মমতা পোষন করি।যখন থেকে আমি আমার কাছের মানুষগুলোকে চিনতে শিখেছি,তখন থেকেই আমি বুঝতে শিখেছি যে,এই জড় পদার্থগুলো অবশ্যই আমার কাছের মানুষদের মতো স্বার্থপর আর বিশ্বাসঘাতক নয়।
এই লেখটা যখন লিখছি,আমি বুঝতে পারছি যে আমি খুবই নষ্টালজিক মুডে আছি।কিন্তু তবুও এ জগতের সকল নির্মম বাস্তবতা আমি অনুভব করতে পারছি।আমি শুধু এটাই বলতে চাই,ভদ্রলোকের বেশে যারা অভদ্র,আপনজনের মুখোশে যারা স্বার্থের লোভে শত্রু,বিশ্বাসের ভেতরে থেকেও যারা বিশ্বাস ঘাতকতা করতে অভ্যস্ত,অন্তত তাদের চেয়ে জড় পদার্থগুলো শতগুনে ভালো(Better)।আমি অন্যদেরকে সাহায্য করতে ভালবাসি।এখনও সুযোগ ও সাধ্যের ভেতরে থাকলে আমি যে কাউকেই সাহায্য করতে চেষ্টা করি।কিন্তু অবাক বিস্ময়ে প্রায় প্রতিবারই লক্ষ্য করি,সাহায্যপ্রাপ্ত লোকটি সামনে কৃত্রিম ধন্যবাদ জ্ঞাপন করলেও আড়ালে গিয়ে আমার সহায়তার মাঝে খুঁত ধরতে চেষ্টা করে,আমারই সমালোচনা করা শুরু করে।কিন্তু তবুও আমি মানুষকে সাহায্য করি।আমার এই প্রবণতা হয় কোন মানসিক অসুখ নাহয় উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত অবধারিত ভাগ্য।উত্তরাধিকার সুত্রে কথাটা এ জন্যেই বললাম,কারণ জন্মের পর থেকেই দেখছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই অকৃত্রিম ভাবে সাহায্য করেন আমার বাবা।কিন্তু আমার জানা মতে এতসব উপকারের কোন নূন্যতম প্রতিদানও পাননি আমার বাবা।উল্টো উপকার ভোগীদের কাছ থেকে পেয়েছেন তীব্র আঘাত আর প্রচন্ড অপমান।আবার সেইসব অকৃতজ্ঞ কুলাঙ্গাররাই যখন বিপদে পড়ে ফের আমার বাবার দ্বারস্থ হয়,আমার বাবা তখন তাদেরকে সহানুভূতির সুরে বলেন “আহহা!এত চিন্তা করছো কেন?আমি আছি না??”অথবা কেউ বলল, “ভাই,আমি খুবই বিপদে পড়েছি।আমাকে ১০ হাজার টাকা দিতে হবে।”আমার বাবা তখন অবাক হয়ে বলেন, “সে কি?মনে হচ্ছে তুমি বড় ধরনের বিপদে আছ।এক কাজ কর,তুমি বরং ২০ হাজার টাকাই নাও।যখন পার তখন ফেরত দিও।”তারপর এদের কাছ থেকে আবারও সেই পুরনো প্রতিদান.........।গভীর দুঃখে আমি যখন বাবাকে জিজ্ঞেস করি, “তবুও তুমি কেন এদের পাশে দাঁড়াও বাবা?”আমার বাবা তখন জগতের পবিত্রতম হাসি হেসে বলেন, “তুই এসব বুঝবি না রে বোকা।সবসময় অসহায় মানুষের পাশে দারাবি,মানুষকে সাহায্য করবি।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×