তোমার মনের ভালবাসা
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার মনের ভালবাসা-
উপচে পড়ুক
এবং ঝরুক-
পাপড়ি ছাওয়া ফুলে ;
তোমার মনের ভালবাসা-
ছন্দ তুলুক
হাওয়ায় দুলুক-
নদীর কূলে কূলে ।
তোমার মনের ভালবাসা-
গন্ধ বিলাক
কন্ঠ মিলাক-
আলোর মিছিল ছুঁয়ে ;
তোমার মনের ভালবাসা-
উঠুক হেসে
দেশে দেশে-
সবুজ স্বপন রুয়ে।
তোমার মনের ভালবাসা-
নিত্য ফুটুক-
ঝলকে উঠুক-
মা- জননীর হাতে ;
তোমার মনের ভালবাসা-
সতেজ থাকুক
গল্প আঁকুক-
দিনে এবং রাতে।
তোমার মনের ভালবাসা-
জোসনা ঢালুক-
প্রদীপ জ্বালুক-
দুখীর কুঁড়ে ঘরে ;
তোমার মনের ভালবাসা-
আকাশ বেয়ে-
যাকনা ছেয়ে-
বিশাল চরাচরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন