রাজনীতি তো রাজার নীতি ; তবু কেন এই নীতিতে
পাচ্ছে মানুষ কষ্ট ?
জাতি নেতার ছাতির নিচে ফুলের মত মিষ্টি জীবন
হচ্ছে শুধু নষ্ট ।
রাজনীতি কি স্বার্থপূজা ? অকারণেই যখন তখন-
ঝগড়াঝাটি-দ্বন্দ্ব ?
আন্দোলনের ডাক দিলে কেউ মিছেমিছি খুঁজে পাওয়া
ষড়যন্ত্রের গন্ধ ?
রাজনীতি নয় দমন পীড়ন, বিরোধীদের ঘাড়ে রাখা
অত্যাচারের অস্ত্র-
রাজনীতি তো ন্যায়ের শাসন, তবু কেন হচ্ছে সবাই
ভীত সন্ত্রস্ত ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


